ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িঘরে হামলা-ভাংচুর, আহত ৩


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৫:২৯

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন কামাল হোসেন নামে এক জুতা ব্যবসায়ীর বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভাংচুরে বাধা দেয়ায় ব্যবসায়ীর স্ত্রী ও শ্যালক এবং ভাড়াটিয়াকে লাঠিপেটারও অভিযোগ উঠেছে।  গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানাল এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কামাল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দেন। 

ব্যবসায়ী কামাল হোসেন জানান, তিনি গোলাকান্দাইল ৫নং ক্যানাল এলাকায় জুতার ব্যবসা করেন। তার সঙ্গে একই এলাকার আবু বক্কর, জাকির হোসেন, রাসেল ও নাজমুলের সঙ্গে তার (কামাল হোসেন) জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আবু বক্কর, জাকির হোসেন, রাসেল ও নাজমুলসহ অজ্ঞাত ১৪-১৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বসতবাড়িতে হামলা-ভাংচুর চালাতে থাকে। এ সময় তার স্ত্রী শাহিনুর বেগম ও শ্যালক সুলতান এবং ভাড়াটিয়া আব্দুস সামাদ বাধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদের এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। একপর্যায়ে হামলাকারীরা নগদ ১ লাখ ৩০ হাজার টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এ সময় তারা বসতবাড়ি ভাংচুর করে ১ লাখ ৮০ হাজার টাকার ক্ষতিসাধন করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে ‍এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে কামাল হোসেন ৯৯৯-এ কল দিলে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। 

এ ব্যাপারে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে বলে দাবি করেন। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব