ফুলসজ্জিত গাড়িতে বিদায় নিলেন দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শ্রীশ চন্দ্র ঘোষ
ফরিদপুরের মধুখালীর দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র গণিত শিক্ষক শ্রীশ চন্দ্র ঘোষের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতিশ কুমার দাশ এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ টারজান মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা একাডেমি সুপারভাইজার রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ নাজির হোসেন মৃধা, জাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ঘোষ, দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এবং আয়েশা স্বামী কলেজের অধ্যক্ষ ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ মাহমুদুল হাসান টিটুল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর বকশিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবিরুল আলম, মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবু দাউদ আলী মোল্লা, বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মোঃ হাফিজুর রহমান, ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ আলমগীর হোসেন, সদস্য মোঃ নান্নু মোল্লা ও বাবলু সেকসহ প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক, স্থানীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আবেগঘন বিদায়ী বক্তৃতায় শ্রীশ চন্দ্র ঘোষ বলেন— **“দীর্ঘ তিন দশক ধরে এই বিদ্যালয়ে শিক্ষকতা করতে পেরে আমি গর্বিত। শিক্ষার্থীদের ভালোবাসা ও সহকর্মীদের সহযোগিতাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। দিঘলিয়া উচ্চ বিদ্যালয় সব সময় আমার হৃদয়ে অমলিন হয়ে থাকবে।”**
উল্লেখ্য, তিনি ১৯৯৫ সালের ১৫ জানুয়ারি দিঘলিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং গত ২০ আগস্ট ২০২৫ তারিখে এখানেই তার কর্মজীবনের সমাপ্তি ঘটে। বিদায় উপলক্ষে বিদ্যালয় কমিটি, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন থেকে তাকে সংবর্ধনা স্মারক ও উপহার প্রদান করা হয়। পাশাপাশি মধুখালী মাধ্যমিক শিক্ষক কল্যাণ পরিষদের পক্ষ থেকে তাকে নগদ ২ লাখ ১৩ হাজার টাকা প্রদান করা হয়।
শেষে ফুল ও রঙিন সাজে সুসজ্জিত গাড়িতে চড়িয়ে সহকর্মী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর চোখের জলে তাকে বিদায় জানানো হয়।
এমএসএম / এমএসএম
ফেনীতে বিএনপি ও যুবদল নেতা কর্মীদের বাধায় আদালতের রায় উপেক্ষিত
রৌমারীতে মিথ্যা অপহরণ মামলায় হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
আউটর্সোসিং এ কর্মরত কর্মচারীদের অবস্থান কর্মসূচি পালন
আদমদীঘিতে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানি ও চ্যাটিং ঘটনায় শিক্ষককের বিরুদ্ধে সাইবার আইনে মামলা
জনতা ব্যাংক পটুয়াখালী কর্মকর্তাদের ফুটবল প্রীতি ম্যাচ: ড্রতে শেষ হলো আর্জেন্টিনা-ব্রাজিল লড়াই
সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
চিলমারীতে কম্পিউটার ব্যবসায়ীর কারাদন্ড
৪৭তম বিসিএসে তথ্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত বাঘার মেয়ে সাদিয়া আফরিন
টাঙ্গাইলে গৃহবধূ হত্যা মামলায় গ্রেফতার ২
মুরাদনগর ভেঙে গঠিত হলো বাঙ্গরা উপজেলা; খুশির জোয়ারে ভাসছে বাঙ্গরাবাসী
১৪০ বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে ভারী যান চলাচল বন্ধ
পটুয়াখালীতে ডাকাতি মামলায় অভিযুক্ত ডাকাত সরদার বাচ্চু গ্রেপ্তার