কাউনিয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন বিএনপি নেতা এমদাদুল হক ভরসা
রংপুরের কাউনিয়া উপজেলায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এমদাদুল হক ভরসা।
বুধবার (২০ আগস্ট) বিকালে উপজেলার ঢুষমারা চর এলাকায় প্রায় ১০০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় আলহাজ্ব এমদাদুল হক ভরসা বলেন, “নদী ভাঙনে অসংখ্য পরিবার ঘরবাড়ি হারিয়ে মানবেতর জীবন-যাপন করছে। বিএনপি সবসময় এ ধরনের বিপদে জনগণের পাশে ছিল এবং থাকবে।”
সহায়তা গ্রহণকারীরা জানান, এ ধরনের সহযোগিতা তাঁদের জন্য দুঃসময়ে আশীর্বাদস্বরূপ।
অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রহিম,বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাজাহান মিয়া, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ