ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

প্রস্তাবিত ব্রাহ্মণবাড়িয়া সরকারি মেডিকেল কলেজ নবীনগর স্থাপনের দাবিতে মানববন্ধন


সফর মিয়া, নবীনগর photo সফর মিয়া, নবীনগর
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৩:২১

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে নবীনগর প্রেসক্লাব চত্বরে ‘ঐক্যবদ্ধ নবীনগর’ প্রজেক্টের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ ব্যাপক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মাশুদুল ইসলাম মাসুদ, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা জামায়াত ইসলামের আমির মুখলেসুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মকুল, ট্রেকনো ড্রাগসের পরিচালক আলহাজ্ব শাহ জালাল আহমেদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, কান্তি কুমার ভট্টাচার্য, মুফতি বেলায়েতুল্লাহ, হাফেজ ছানাউল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, এনসিপির যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, জরুরি চিকিৎসার ক্ষেত্রে নবীনগরবাসীকে এখনও জেলা সদর বা রাজধানী ঢাকায় যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোই ব্যাপকভাবে ব্যয় হয়, যা রোগীর জরুরি অবস্থায় ঝুঁকি বাড়ায়। তিতাস নদীর তীরবর্তী রসুলপুর এলাকায় পর্যাপ্ত সরকারি খাসজমি থাকায় সেখানে একাডেমিক এবং স্বাস্থ্যসেবা সুবিধাসহ একটি আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা করলে স্থানীয় এলাকার স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে। পাশাপাশি, নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়ে অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি পাবে।

এ বিষয়ে নবীনগর উপজেলার কৃতি সন্তান, অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সম্প্রতি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমকে একটি ডিও লেটার প্রেরণ করেছেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ