বিলাইছড়িতে বিদ্যুৎ চলে গেলে নেটওয়ার্ক চলে যায়, দুর্ভোগে গ্রাহক; প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন
বিদ্যুৎ চলে গেলে টেলিটকসহ অন্যান্য নেটওয়ার্কও চলে যায়, যার ফলে ইন্টারনেট ও নেটওয়ার্ক সেবায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে দুর্গম বিলাইছড়ি উপজেলার জনবহুল এলাকার সর্বস্তরের মানুষ। অনেকে বলছেন, দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব অবহেলার কারণে এই সমস্যা হচ্ছে। দিনের পর দিন, মাসের পর মাস নেটওয়ার্ক সমস্যা হওয়ায় অফিসে কথা বলেও কোনো সুরাহা হচ্ছে না, যার ফলে কোম্পানিগুলোরও অনেক ক্ষতি হচ্ছে। ব্যাহত হচ্ছে ব্যাংক লেনদেনসহ স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য এবং প্রশাসনিক কাজ। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলছেন, এই সমস্যার সমাধানে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন হবে। আবার অনেকে বলছেন, ওয়াই-ফাই চালু হওয়ার পর থেকে টেলিটক, রবি ও এয়ারটেল নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। স্থানীয়রা আক্ষেপ করে বলেন, বিদ্যুৎ চলে গেলে রবি, এয়ারটেল ও টেলিটক নেটওয়ার্ক চলে যায়। চলতে চলতে হঠাৎ নেটওয়ার্কের ঝামেলার পড়তে হয় উপজেলাবাসীকে। খুব গুরুত্বপূর্ণ মুহূর্তেও নেটওয়ার্ক সমস্যার কারণে অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় প্রায়শই। বর্তমান সময়ে যোগাযোগের অন্যতম মাধ্যম ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগ, অথচ জরুরি মুহূর্তে কাউকে ফোন করলে থাকছে না নেটওয়ার্ক। পাহাড়ে স্বাভাবিকের তুলনায় নেটওয়ার্ক ধীর গতি, তবুও মানুষ কষ্ট হলেও মানিয়ে নিয়েছে। নেটওয়ার্ক সমস্যার ফলে ধস নেমেছে ব্যবসা-বাণিজ্য ও অর্থ লেনদেনেও। হোটেল ব্যবসায়ীরা জানান, নেটওয়ার্ক না থাকায় পর্যটকদের সঙ্গে ফোন ও অনলাইনে বুকিং এবং হোটেলে ঠিকমতো খাবারের অর্ডার নেওয়া যাচ্ছে না। এছাড়া ভ্রমণে নৌপথে বোটমালিকদের সঙ্গে যোগাযোগে ব্যাহত হওয়ায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন বোট মালিক সমিতি। মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট ও নগদের পার্বত্য অঞ্চলে রবি, এয়ারটেল সিম শতকরা ৯০ জন মানুষ ব্যবহার করে। কিন্তু নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক না থাকার কারণে লেনদেন ব্যাহত হচ্ছে। এতে বিকাশের এজেন্ট হান্নান জানান, রবি, টেলিটক ও এয়ারটেল নেটওয়ার্ক যখন থাকে না, তখন ওয়াই-ফাই দিয়ে লেনদেন করি। নেটওয়ার্ক না থাকার কারণে মোবাইল ব্যাংকিং-এও লেনদেন ব্যাহত হচ্ছে। এই বিষয়ে বিলাইছড়িতে টেলিটক অফিসে দায়িত্বে থাকা রিয়াদ জানান, কারেন্ট চলে গেলে সাথে সাথে নেটওয়ার্কও চলে যায়। ব্যাটারিও নষ্ট হয়েছে। তাছাড়া যে ব্যাটারিগুলো বিলাইছড়িতে পাঠানোর কথা, সেগুলো পাঠিয়েছে জুরাছড়িতে। যদি পুনরায় বিলাইছড়িতে পাঠানো হয় এবং তা লাগালেও হালকা ব্যাকআপ দিবে, যা ৩০ মিনিটের মতো। এখানে বিদ্যুতের সমস্যা বেশি। তাছাড়া আমি নিয়মিত স্টাফ না, মাত্র ১৫০০ টাকা বেতনে অনিয়মিত রয়েছি। কারেন্ট চলে গেলে বাসা থেকে আসতে সময় লাগে এবং জেনারেটর চালু করতেও দেরি হয়। একইভাবে জেলায় দায়িত্বে থাকা শামসুর সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, কর্তৃপক্ষ বলতে পারবে, তবে বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে, আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। একইভাবে রবি ও এয়ারটেল অফিসে দায়িত্বে থাকা মো. ইব্রাহীম-এর সঙ্গে কথা হলে তিনি জানান, বেতন না পাওয়ায় গত ২১ তারিখে দায়িত্ব ছেড়েছেন। এখন দেখাশোনার দায়িত্বে কেউই নেই, স্টেশন পুরো খালি। তিনি আরও জানান, কারেন্ট চলে গেলে, বজ্রপাতে ব্রেকার পড়ে গেলে, জেনারেটর সমস্যা হলে নেটওয়ার্ক সম্পূর্ণ বন্ধ থাকে। এগুলো দ্রুত ঠিক করতে হয়। এই বিষয়ে জেলা ইঞ্জিনিয়ার মো. আলমগীর-এর সঙ্গে কথা হলে তিনি দায়িত্বে থাকা অনুপম-এর সঙ্গে কথা বলতে বলেন, কিন্তু অনুপম-এর সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ জানান, সঠিকভাবে তদারকি না থাকার কারণে এই অবস্থা। এখানে সুনির্দিষ্ট কর্মচারী বা জনবল না থাকায় তত্ত্বাবধানের দায়িত্বে কেউ নেই, যার ফলে চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। তিনি জেলায় দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা যাতে ঠিকমতো দায়িত্ব পালন করে, সেই সঙ্গে দ্রুত জনবল নিয়োগ দিয়ে সমস্যা সমাধানে কর্তৃপক্ষ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান জানান, এখানে বিদ্যুৎ চলে যাওয়া সাথে সাথে নেটওয়ার্কও চলে যায়। বেশ কয়েক মাস ধরে এই সমস্যা, যার ফলে ইউনিয়ন পরিষদে কার্যক্রম পরিচালনা করতেও চরম অসুবিধা হচ্ছে। স্থানীয়রা বিরক্তিবোধ করছে এবং ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সামগ্রিক স্বার্থে দ্রুত সমাধান করতে রবি, এয়ারটেল ও টেলিটক কর্তৃপক্ষ এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন তিনি।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার