ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

জাতিসংঘের মানবাধিকার অফিস দেশের জন্য অশনি সংকেত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২১-৮-২০২৫ দুপুর ৪:৩১

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগরের এক সদস্য সম্মেলন ও কাউন্সিল থেকে জমিয়ত নেতৃবৃন্দ বলেছেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের আঞ্চলিক অফিস স্থাপন একটি গভীর ষড়যন্ত্রের অংশ, যা দেশের ধর্মীয় মূল্যবোধ, সামাজিক রীতিনীতি ও সংবিধানবিরোধী কর্মকাণ্ডের পথ সুগম করবে। এটি কোনো কল্যাণ বয়ে আনবে না, বরং এলজিবিটিকিউ অ্যাকটিভিজম ও ধর্মবিরোধী অপচেষ্টার বৈধতা দিতে ভূমিকা রাখবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) কুমিল্লা পদুয়া বাজারস্থ হোটেল নুরজাহানের হলরুমে অনুষ্ঠিত এই কাউন্সিলে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মুফতি আমজাদ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে সরকার মাত্র তিন মাসের সীমিত মেয়াদে ক্ষমতায় এসেছে, সেই সরকার কীভাবে তিন বছরের জন্য মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের অনুমতি দেয়! এই সরকারের এই এখতিয়ার নেই এবং তাদের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্টই প্রত্যক্ষ করছি—অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবীদের পক্ষে না দাঁড়িয়ে বরং একটি নির্দিষ্ট এজেন্ডা বাস্তবায়নের দিকেই কার্যক্রম পরিচালনা করছে, যা নিঃসন্দেহে শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতার শামিল। আমাদের শহীদরা মানবাধিকার কমিশনের দপ্তর প্রতিষ্ঠার জন্য রাজপথে রক্ত দেয়নি। তিনি আরও বলেন, যারা মৌলবাদকে ইসলামের সাথে তুলনা করেন—এক্ষেত্রে তাদের মধ্যে দূরদর্শিতার যথেষ্ট অভাব রয়েছে এবং আমরা এ ধরনের বক্তব্যের নিন্দা জানাই। একইভাবে, যারা ধর্মীয় কিংবা রাজনৈতিক সকল প্রকার জঙ্গিবাদকে প্রতিহত করার ঘোষণা দেয়—আমরা তাদের এই বক্তব্যও প্রত্যাখ্যান করি। ধর্ম কখনোই জঙ্গিবাদকে সমর্থন করে না; বরং ধর্ম শান্তি, ন্যায় ও মানবিকতার শিক্ষা দেয়। যারা ধর্মকে জঙ্গিবাদের সাথে তুলনা করে, তাদের ইসলাম ও ধর্মীয় জ্ঞানের সীমাবদ্ধতা নিয়ে আমাদের সন্দেহ জাগে। আমরা এ ধরনের বক্তব্যেরও নিন্দা জানাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, সমাজসেবা সম্পাদক মাওলানা শামসুল আরেফীন খান সাদী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মুফতী জাবের কাসেমী, মাওলানা শাহজালাল ভূঁইয়া, মুফতি শামসুল ইসলাম জিলানী, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি রিদ‌ওয়ান মাযহারী প্রমুখ। উক্ত কাউন্সিলে জমিয়ত নেতৃবৃন্দ বলেন, ড. মোহাম্মদ সারোয়ার হোসেন ও আসিফ মাহতাব উৎস-এর মতো বিশিষ্ট লেখক ও চিন্তাবিদদের বিরুদ্ধে সমকামী অ্যাকটিভিস্ট সাফওয়ান চৌধুরী রেবিল-এর প্রকাশ্য হত্যার হুমকি অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। এ ঘটনায় অবিলম্বে তার গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নেতারা বলেন, এলজিবিটিকিউ-এর নামে সমাজে যে অপসংস্কৃতি ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, তা রোধে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ইসলামি মূল্যবোধ ও পারিবারিক কাঠামো রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। নেতারা আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সব সময় দেশের কল্যাণে, ধর্মীয় ঐক্যে এবং ইসলামপন্থী শক্তিগুলোর সহাবস্থানে বিশ্বাসী। কোনো বিভ্রান্তি তৈরি করে বা প্রোপাগান্ডা চালিয়ে জমিয়তের অবস্থান প্রশ্নবিদ্ধ করা যাবে না। আমরা জনগণ, সরকার ও ধর্মপ্রাণ আলেম-ওলামার প্রতি আহ্বান জানাই—এ ধরনের আন্তর্জাতিক চাপ ও অপসংস্কৃতির বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তুলুন। উক্ত কাউন্সিল অধিবেশনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্বের সভাপতি মাওলানা অলিউল্লাহ, খেলাফত মজলিস কুমিল্লা মহানগরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদস্য সদর দক্ষিণের সংসদ সদস্য প্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফী, এনপিপির যুগ্মসমন্বয়ক ইঞ্জি. রাশেদ হাসান, চান্দিনা থানা সভাপতি ও কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ওয়ালীউল্লাহ, কুমিল্লা সদর জমিয়তের সংসদ সদস্য প্রার্থী মাও মুতাহের, মুরাদনগর থানার সহ-সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী মাও আবু হানীফ সহ জেলা ও মহানগর জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত

আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫

হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন

বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

বাঁশখালীতে মাছেরঘেরে রাতের আঁধারে গোলাগুলি নিহত ১ আহত অন্তত ৮

কমলগঞ্জের ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের সমস্যা তুলে ধরলেন স্থানীয়রা

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৫ মণ বিষাক্ত চিংড়িসহ ৩টি শুঁটকি আস্তানা ধ্বংস

লাথিতে গর্ভপাতের অভিযোগ, রিপোর্টে ‘পায়ে ঘষা’

বাঘা মাছ বাজারের সিসি রাস্তার কাজের উদ্বোধন

কোম্পানীগঞ্জে বিধি উপেক্ষা করে স্কুলের গাছ বিক্রির অভিযোগ, যুবদল নেতার কাছে হস্তান্তর নিয়ে তোলপাড়

কাউনিয়ায় জমি-জমার বিরোধকে কেন্দ্র করে ধান লুটের নাটক সাজানোর অভিযোগ

নোয়াখালীতে লক্ষাধিক মানুষের সমাগমে ‘হিজবুত তাওহীদ’ নিষিদ্ধের দাবি