ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

আ’লীগ সরকারের উন্নয়ন বিশ্বে বিস্ময়কর : এমপি জ্যাকব


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৯-৯-২০২১ বিকাল ৫:৩৪

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বিশ্বে বিস্ময়কর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে। আওয়ামী সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দোরগোড়ায়। বিশেষ করে বৈশ্বিক মহামারী করোনায় তার নেয়া সঠিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে। রোববার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় চরফ্যাসন উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সভাকক্ষে চরফ্যাসন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা মাসিক সমন্বয় সভায় মুখ্য উপদেষ্টার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কায়ছার আহমেদ দুলাল, পৌর মেয়র মো. মোরশেদ, প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন, সম্পাদক অধ্যক্ষ মনির আহমদ শুভ্র প্রমুখ।

এছাড়া উপজেলার সকল দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারী ‍এবং সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত