ঢাকা রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপির নেতৃত্বে ৩১ দফা কর্মসূচির প্রচারণা


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৮-২০২৫ বিকাল ৫:৩৪

কুড়িগ্রামের রৌমারী, রাজিবপুর ও চিলমারী - এই তিনটি উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৮, কুড়িগ্রাম-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং বিএনপির সম্ভাব্য প্রার্থী মমতাজ হোসেন লিপির নেতৃত্বে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম-৪ আসনের প্রয়াত সংসদ সদস্য গোলাম হোসেনের কন্যা বিএনপি নেত্রী মমতাজ হোসেন লিপি রৌমারী ও রাজিবপুর উপজেলার স্থানীয় হাট-বাজার, গ্রামগঞ্জ এবং এলাকার সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবক দলের রৌমারী উপজেলা শাখার আহ্বায়ক কলিম চাঁন মেম্বার, শাহাজাদী পারভীন শিল্পী সহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক