আমরা একসঙ্গে আছি” মহম্মদপুরে পথসভায় কাজী সালিমুল হক কামাল ও রবিউল ইসলাম নয়ন
মাগুরার মহম্মদপুরে বিএনপির উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জুম্মার নামাজ শেষে মহম্মদপুর বাসস্ট্যান্ডে এ পথসভার আয়োজন করা হয়।
পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা দক্ষিণ মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, “দলকে সুসংগঠিত করতে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা শুধু দলের জন্য কাজ করবো। মাগুরা-২ আসনের ১৯টি ইউনিয়নের মানুষ আমাকে ভালোবাসে, তাদের এই ভালোবাসাই আমার শক্তি।”
প্রধান অতিথির বক্তব্যে মাগুরা -২ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল বলেন, “আমি ও নয়ন একসঙ্গে আছি। আমাদের মধ্যে যেই দলীয় মনোনয়ন পাবেন, আমরা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবো। আমরা দলে কোনো গ্রুপিং করি না।”
সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম আজম সাবু মিয়া।
এসময় মহম্মদপুর উপজেলার সকল ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থেকে দলকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত
নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন
চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী
নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান
গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত
আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র্যালি ও সমাবেশ
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার