রাণীনগরের সাংবাদিক শাহীনের পিতার ইন্তেকাল
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সাইফুল ইসলাম শাহীনের পিতা আলহাজ্ব আফতাব উদ্দীন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার সন্ধায় নিজ বাসভনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩বছর। আফতাব উদ্দীন বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামের মৃত সাহেবুল্লার ছেলে।
পারিবারিক সুত্র জানায়,সাংবাদিক পিতা আফতাব উদ্দীন রাণীনগর উপজেলার ভেটি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। এছাড়া তিনি ইউনিয়ন পরিষদের সদস্য এবং পাশাপাশি তিনি ছিলেন পল্লী চিকিৎসক । বার্ধক্যজনতি কারনে বেশ কিছুদিন ধরে অসুস্থ্য হয়ে বাড়ীতেই চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার সন্ধার পর নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তিনি ২ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে যান। শুক্রবার জুমাআর নামাজ পর সিংগাহার গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।তার মৃত্যুতে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান,রাণীনগর প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ হারুনুর রশিদ,সম্পাদক সাহাজুল ইসলামসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক,সম্পাদক সুকুমল কুমার প্রামানিক,প্রেসক্লাব রাণীনগরের সভাপতি মুরাদ চৌধুরী সেলিম,সম্পাদক আব্দুর রউফ রিপনসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ,আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার মাহমুদ হক উত্তাল,সম্পাদক কাজী রহমান, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে