ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

আর্জেন্টিনা জাতীয় দলের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ১২:৪০

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ভারত সফর নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে। অবশেষে জানা গেল কবে দেশটিতে আসবেন লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজরা। ফুটবল বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা এ বছরের নভেম্বরে ভারতে খেলতে যাবে বলে নিশ্চিত করেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে এক বিজ্ঞপ্তিতে ভারত সফরের দিনক্ষণ জানিয়েছে।
বিবৃতিতে এএফএ লিখেছে, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা জাতীয় দল। এই সময়ে ম্যাচ খেলতে আর্জেন্টিনার কাছে দুটি ফিফা উইন্ডো রয়েছে। প্রথমটা হবে ৬ অক্টোবর থেকে ১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় উইন্ডো ১০ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে, যেখানে অ্যাঙ্গোলার লুয়ান্ডা এবং ভারতের কেরালা শহরে খেলবে আর্জেন্টিনা।’
ভারতের কেরালা রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও আর্জেন্টিনা দলের ভারত সফরের খবর নিশ্চিত করেছেন। তবে রাজ্যের কোন শহরে ও কোন প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন মেসিরা, তা এখনও চূড়ান্ত হয়নি। এমনকি অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে সবশেষ ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা ফুটবল দল। ১৪ বছর আগে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল আর্জেন্টিনা। এবারও কিছু জটিলতায় মে মাসে আর্জেন্টিনার ভারত সফর শঙ্কায় পড়ে গিয়েছিল। পরবর্তীতে সব শঙ্কা দূর করে জানা গেল মেসি-মার্তিনেজদের ভারত সফরের সূচি।
আর্জেন্টিনা দলের সফরের পর ব্যক্তিগতভাবেও ভারতে যাওয়ার কথা মেসির। এ বছরে ডিসেম্বরে ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’ সফর করার সম্ভাবনা রয়েছে তার। এই সফরে আর্জেন্টাইন কিংবদন্তির কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘোরার কথা। কোন শহরে কোন অনুষ্ঠানে মেসি অংশ নেবেন সেটিও প্রায় চূড়ান্ত।
২০২৬ ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আলবিসেলেস্তেরা। দুই ও তিনে থাকা ইকুয়েডর, ব্রাজিল দুই দলেরই ২৫ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে ইকুয়েডর। সব দল সমান ১৬টি করে ম্যাচ খেলেছে।
বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা। এই ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়। এটিই হতে পারে ঘরের মাঠে মেসির সম্ভাব্য শেষ আন্তর্জাতিক ম্যাচ। এরপর ১০ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে মেসির দল। 

 

 

Aminur / Aminur

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!