কাতারে ইসলামী আন্দোলনের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলন
কাতারের দোহাতে বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন সদস্য সম্মেলনের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটি।
দোহাস্থ একটি রেস্টুরেন্ট অডিটোরিয়ামে কাতার শাখার সভাপতি শায়খ জসিমউদ্দীন এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি ইব্রাহীম খলিল ও ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা আরিফ বিল্লাহ দ্বয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক ক্বারী নুর মোহাম্মদ।
এতে প্রধান অতিথি হিসেবে (অনলাইনে) যুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতিখার তারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারস্থ বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল জনাব এটিএম আসাদুজ্জামান,
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার শাখার উপদেষ্টা শায়খ আব্দুল হালিম, শায়খ নুরুল আনোয়ার, মাওলানা মতিউর রহমান ফেরদৌস সহ অনেকে।
অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় কাতার ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও অনার্সে কাতারে আমীর শেখ তামিম বিন হামাদ থেকে গোল্ড মেডেল পাওয়া মাওলানা আবু তালেব ও মাওলানা আব্দুল্লাহ্ এবং বাংলাদেশ স্কুল এন্ড কলেজ থেকে A+ প্রাপ্ত ১৪ জন সহ মোট ১৬ জন শিক্ষার্থী কে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাতার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শায়খ আব্দুল বাতেন,সেক্রেটারি মুহাম্মদ মিজানুর রহমান খান, (মাওলানা) মুহাম্মদ নুরুল্লাহ মিয়াজী সহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেন ২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন করে দেশ গঠনের যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে হবে।ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর পীর সাহেব চরমোনাই ঘোষিত ৩ দফা দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে করার আহবান জানান।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন