ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসাম পৌর বিএনপির সন্মেলনে সভাপতি মজির, সম্পাদক ফারুক ও সাংগঠনিক মানিক নির্বাচিত


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৩-৮-২০২৫ দুপুর ২:৪০

কুমিল্লার লাকসামে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর (২২ আগষ্ট) শুক্রবার বিকেলে পৌর অডিটরিয়ামে প্রথম অধিবেশন শুরু হয় পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে রাত ৮ টার দিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত কমিটি ঘোষণা করা হয়। দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট গ্রহনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এড.আলী আক্কাস।সভাপতি পদের জন্য মোট৬৩৯জন ভোটারের মধ্যে ৫৯৮জন ভোটার তাদের ভোট প্রয়োগ করেন। এর মধ্যে সর্বাধিক ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মজির আহমেদ। 
"তারু ণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক” এ অঙ্গীকার নিয়ে সম্মেলন উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প-বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।
পৌর বিএনপির সন্মেলনে কাউন্সিলরদের গোপন ভোটে নতুন এ নির্বাচিত কমিটিতে  আলহাজ্ব মজির আহমেদ সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে  নির্বাচিত হয়েছেন মাহবুবুর রহমান মানিক ও আবু বকর ছিদ্দিক ভূঁইয়া মিল্টন ।
পৌর বিএনপির নবনির্বাচিত সভাপতি আগে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য পদে ছিলেন ও লাকসাম দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। আর সাধারণ সম্পাদক আগে পৌর বিএনপির কমিটির সদস্য সচিব ছিলেন। অপরদিকে  সাংগঠনিক পদে দুইজন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক পদে ছিলেন। 
পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাসেম মানুর সভাপতিত্বে ও পৌরসভা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুকের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
বিশেষ অতিথি ছিলেন -কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিরু জ্জামান আমির, অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, নজরুল হক ভুঁইয়া স্বপন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু ও টি আর হারুন, নুরনবী মজুমদার প্রমুখ।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত