বরগুনা-বাকেরগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের দাবীতে মানববন্ধন
বরগুনা-বাকেরগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীতকরণের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত। বরগুনা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে আজ শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টায় বরগুনা পৌরমার্কেট প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ মানববন্ধনে জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ , ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), আমাদের জন্য আমরা, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশন, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতি, বাস মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, বরগুনা নার্সিং ইনস্টিটিউট, বাংলাদেশ প্রেসক্লাব বরগুনা শাখা সহ অন্যান্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বাকেরগঞ্জ- বরগুনা সড়কটি ২০২৪ সালে আঞ্চলিক মহাসড়কে উন্নীত করা হলেও সড়কের মাত্র ১৮ ফুট। পাশাপাশি ৫৬কিলোমিটার দীর্ঘ এ সড়কে রয়েছে ৪৫টি বাঁক। যে কারণে প্রায়ই দুর্ঘটনায় সহযাত্রীদের প্রাণহানির ঘটনা ঘটছে। প্রতিদিন বরগুনা সদর, চান্দখালী, বেতাগী, মির্জাগঞ্জ থেকে ঢাকা-বরিশালসহ দেশের বিভিন্ন গন্তব্যে অন্তত ৩০০ যাত্রীবাহী বাস এবং অসংখ্য পণ্যবাহী যানবাহন চলাচল করে। ফলে সরু ও দুর্ঘটনা প্রবণ এই মহাসড়কে যানবাহনগুলো চরম ঝুঁকির মধ্যে চলাচল করছে।
তাই, দ্রুত সময়ে সড়কটি চার লেনে উন্নীত করা সহ বাঁক অপসারণের দাবী জানান বক্তারা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন তারা। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
সাংবাদিক ইউনিয়নের সভাপতি হারুন অর রশিদ রিংকু’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখে, জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ফজলুল হক মাস্টার, সাবেক সংগঠনিক সম্পাদক কে এম শফিকুজ্জামান মাহফুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ূন হাসান শাহীন, জেলা বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পান্না, ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল ইসলাম আকন, সদর উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন আর রশিদ হাওলাদার, জেলা যুবদলের সেক্রেটারী জাবেদুল ইসলাম জুয়েল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী মাহমুদ হাসান, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল জলিল, জেলা বাস মালিক সমিতির সেক্রেটারী ইকবাল হোসেন সোহাগ, জেলা সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীন মোল্লা, জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল, প্রাইভেট হসপিটাল-ডায়গনস্টিক ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি সালেহ মাহমুদ সুমন শরীফ, মসজিদ মার্কেট ও মিজান টাওয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল আলম টিপু, সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মুশফিক আরিফ ও সাধারণ সম্পাদক গোলাম হায়দার স্বপন।
এমএসএম / এমএসএম
লাকসামে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
রৌমারীতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন
জুলাইয়ের চেতনায় নতুন বাংলাদেশের প্রত্যয়, মনপুরায় গণঅভ্যুত্থান দিবস পালন
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে তারাগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় 'ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত
পাওনা টাকা চাইতে গিয়ে হয়রানির শিকার ব্যবসায়ী
রায়গঞ্জে শহীদ নজরুলের নামে সড়ক, উদ্বোধন করলেন এমপি আয়নুল হক
খানসামায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
তাড়াশে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিলাইছড়িতে গণঅভ্যুত্থান দিবস পালিত
আত্রাইয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
কেশবপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচির অর্থ লুটপাটের অভিযোগ