ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বড় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৮-২০২৫ বিকাল ৫:২১

টপ অ্যান্ড টি-টোয়েন্টিতে নিজেদের প্রথম পাঁচ ম্যাচের দুটিতে জিতেছিল বাংলাদেশ 'এ' দল। তাই সেমির টিকিট পেতে আজকের ম্যাচে জয়ের পাশাপাশি মেলাতে হতো নেট রানরেটের কঠিন সমীকরণও। কিন্তু এসবের কিছুই করতে পারেনি নুরুল হাসান সোহানের দল। গুরুত্বপূর্ণ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ৭ উইকেটে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো বাংলাদেশ।

ডারউইনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ 'এ'। দলের হয়ে হয়ে ৫০ রান করেন জিশান। জবাবে খেলতে নেমে ১৮ ওভার এক বলে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় অ্যাডিলেড।

বড় পুঁজি নিয়েও কোনোরকম প্রতিরোধই গড়তে পারেননি বোলাররা। অ্যাডিলেডের দুই ওপেনার ম্যাককেঞ্জি হার্ভি ও জ্যাক উইন্টারের ব্যাটে উড়ন্ত সূচনা পায়। বিশেষ করে হার্ভি দুর্দান্ত ব্যাটিং করেছেন। পেয়েছেন সেঞ্চুরির দেখাও। সবমিলিয়ে ৫৩ বলে অপরাজিত ১০২ রান করেছেন এই ওপেনার।

আরেক ওপেনার উইন্টার করেছেন ৩৫ বলে ৩৫ রান। এ ছাড়া ১৪ বলে অপরাজিত ২৫ রান করেছেন হ্যারি মেন্নাতি। বাংলাদেশের হয়ে ২৮ রানে ২ উইকেট পেয়েছেন সাইফ।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে আরো একবার বাংলাদেশকে ভালো শুরু এনে দেন জিশান আলম। তরুণ এই ওপেনার এক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করলেও আরেক প্রান্তে বেশ ভুগেছেন আরেক ওপেনার নাঈম শেখ। ১৭ বলে ১৫ রান করা নাঈমকে মুক্তি দিয়েছেন ওয়াদিয়া।

তিনে নেমে নাইমের পথেই হেঁটেছেন সাইফ হাসান। জিশান রানের চাকা সচল রাখলেও সাইফ এগিয়েছেন বেশ ধীরগতিতে। উইকেটে থিতু হয়েও গিয়ার পরিবর্তন করতে পারেননি। শেষ পর্যন্ত ১৯ বলে করেছেন ১৫ রান।

নাঈম-সাইফের এসবের মাঝেও দারুণ ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জিশান। তরুণ এই ওপেনার সবমিলিয়ে ৩৮ বলে করেছেন ৫০ রান।

মিডল অর্ডারে আফিফ হোসেন-ইয়াসির আলির ব্যাটে গিয়ার পরিবর্তন করে বাংলাদেশ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে ৭০ রান তুলে দল। আফিফ ২৩ বলে ৪৯ রান করেছেন অপরাজিত থেকেছেন। আর ইয়াসিরের ব্যাট থেকে এসেছে ১৫ বলে অপরাজিত ২৫ রান।

এমএসএম / এমএসএম

আবারও ফিফা সভাপতি পদে লড়ার ঘোষণা ইনফান্তিনোর

‘ব্রাজিলকে হারানোর জন্য আমি দুঃখিত’

চীনের পর মালয়েশিয়ার কাছেও হারল বাংলাদেশ

চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসাল বাংলার মেয়েরা

হালান্ডের গোলে কভেন্ট্রিকে হারিয়ে সিটির হ্যাটট্রিক জয়

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল