চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি
আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে নারী বিশ্বকাপের এবারের আসর। এই বিশ্বকাপের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বকাপে দলের নেতা হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। তবে দলে আছেন বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার। উইকেটকিপার ব্যাটার রুবিয়া হায়দার ঝিলিক, অফ-স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তারের ওপর আস্থা রেখেছে বিসিবি।
এই টুর্নামেন্টটি ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্দা উঠবে নারী বিশ্বকাপের। আর ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ২ অক্টোবর শুরু বাংলাদেশের বিশ্বকাপ অভিযান।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি ও সুমাইয়া আক্তার।
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি