ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

গাইবান্ধা পৌরসভার ৯৯ কোটি ৩২ ল‍াখ টাকার বাজেট ঘোষণা


সাইফুল মিলন, গাইবান্ধা  photo সাইফুল মিলন, গাইবান্ধা
প্রকাশিত: ৪-৬-২০২১ দুপুর ২:৩৮

স্বচ্ছতা, জবাবদিহিতা এবং স্থানীয় সরকার বিভাগের বাজেট বাস্তবায়নে পৌরবাসীকে উন্নত নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে গাইবান্ধা পৌরসভা মিলনায়তনে গাইবান্ধা পৌরসভার ২০২১-২২ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরসভার প্যানেল মেয়র, সংরক্ষিত আসনের কাউন্সিলর ও কাউন্সিলররা বাজেট আলোচনা সভায় অংশ নেন। বাজেট উপস্থাপন করেন হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা। এ সময় উপস্থিত ছিলেন সচিব (অঃ দাঃ) মো. রেজাউল হকসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীরা।

গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌরভার কাউন্সিলর মাহাফুজা খানম মিতা, বেগম মমতা সরকার, সাবিনা বেগম, শেখ শাহীন, আবু জাফর মহিউদ্দিন, কামাল হোসেন, রকিবুল হাসান, আব্দুল সামাদ রোকন, শহীদ আহম্মেদ, মোহাম্মদ আবুবকর সিদ্দিক, শেখ সর্দার আসাদুজ্জামান, কাজী হুমায়ুন কবির স্বপন প্রমুখ। 

বাজেট প্রতিক্রিয়ায় পৌর মেয়র মতলুবর রহমান বলেন, বাজেটে বিদ্যুৎ বিল, ভূমি উন্নয়ন করসহ সকল বকেয়া পরিশোধে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়া দারিদ্র্য হ্রাসকরণ কর্মপরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, মুক্তিযুদ্ধের ভাস্কর ও তোরণ নির্মাণ, মুজিববর্ষ উদযাপন, পাঠাগার ও বইপুস্তক ক্রয়, যুবসমাজের অবক্ষয় রোধে খেলাধুলা ও সংস্কৃতি, আলোকিত শহর এবং পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ ‍এবং বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নের ওপর গুরুত্বরোপ করা হয়েছে। পৌরবাসীর বিশুদ্ধ পানীয়জলের অভাব মোচনের জন্য নলকূপ স্থাপন ও পুনঃস্থাপনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য সুরক্ষা ‍এবং নভেল করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি বরাদ্দ ছাড়াও পৌরসভার নিজস্ব অর্থায়নে হোম কোয়ারেন্টাইনে থাকাসহ বিভিন্ন প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য বরাদ্দ রাখা হয়েছে। 

এর আগে পৌর পরিষদের সভায় উস্থাপিত বাজেটটি অনুমোদন করা হয়। পরে ২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত মোট ৯৯ কোটি ৩২ লাখ টাকার বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. মতলুবর রহমান। এ সময় পৌর পরিষদ ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বাজেটের মোট আয় ধরা হয়েছে ৯৯ কোটি ৩২ লাখ টাকা, মোট ব্যয় ৯৯ কোটি ২৬ লাখ ৪০ হাজার টাকা ‍আর উদ্বৃত্ত ধরা হয়েছে ৫ লোখ ৬০ হাজার টাকা।

২০২১-২২ অর্থবছরের বাজেটের সার-সংক্ষেপে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ৫ লাখ টাকা, পানি সরবরাহ শাখার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৭২ লাখ টাকা। মোট (রাজস্ব ও পানি) আয় নির্ধারণ করা হয়েছে ২১ কোটি ৭৭ লাখ টাকা। রাজস্ব ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ কোটি ১ লাখ টাকা, পানির ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২১ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা। এডিবি উন্নয়ন খাতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩ কোটি, বিভিন্ন প্রকল্প হতে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৪ কোটি ৫৫ ল‍াখ টাকা।

আয়ের খাত : ট্যাক্সেস ৫ কোটি ৭৭ লাখ, রেইট ৩ কোটি ৭৫ লাখ, ফিস ৬৪ লাখ, হাট-বাজার ইজারা ও অন্যান্য ৩ কোটি ৭৯ লাখ টাকা। উল্লেখযোগ্য সম্ভাব্য ব্যয়ের খাত মেয়র-কাউন্সিলরবৃন্দের সম্মানী ভাতা ১৯ লাখ ২০ হাজার , কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ৪ কোটি ৫০ লাখ টাকা, আনুতোষিক তহবিল স্থানান্তর ২৪ লাখ, পার্ক-ড্রেন লেবার হাজিরা মজুরি ৬০ লাখ, সুইপার হাজিরা মজুরি ২০ লাখ, নিজস্ব খাতে উন্নয়ন ২ কোটি, রাস্তা আলোকিতকরণ/বৈদ্যুতিক মালামাল ক্রয় ২৫ লাখ, ভূমি উন্নয়ন কর ১২ লাখ, প্রচার-বিজ্ঞাপন ৮ লাখ, দারিদ্র্য হ্রাসকরণ কর্মপরিকল্পনা ৪০ লাখ, জেন্ডার অ্যাকশন প্ল্যান ২০ লাখ, বিএমডিএফ তহবিল স্থানান্তর ৪০ লাখ, পাঠাগার ও বইপুস্তুক ক্রয় ৭ লাখ, খেলাধুলা ও সংস্কৃতি ৫ লাখ, নলকূপ স্থাপন ও পুনঃস্থাপন ৮ লাখ, বিদ্যুৎ বিল বাবদ ৫ কোটি টাকার হিসাব বাজেটে ব্যয় ধরা হয়েছে। 

এমএসএম / জামান

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল