কাশিয়ানীতে নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাহবুবুল আলম সেলিমকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার ভোররাতে উপজেলার কুসুমদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত আবুল কালাম সামচুদ্দিন মোল্যার ছেলে। ও সাবেক সাজাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, গত ১৬ জুলাই ঢাকা-খুলনা মহাসড়কের মাজড়া এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সড়কে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি ছড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মাহবুবুল আলম সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সেলিমকে আদালতের মাধ্যমে আজ রবিবার দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান রনি বলেন, মাহবুবুল আলম সেলিম বিগত ২০২১ সালে আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। বর্তমানে তিনি শ্রমিক দলের কাশিয়ানী উপজেলা কমিটির আহ্বায়ক। তাকে কেন মামলায় জড়ানো হলো এটা বোধগম্য নয়। আশাকরি তিনি ন্যায় বিচার পাবেন।
উল্লেখ্য, ১৬ জুলাই ঘটনাস্থলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে মহাসড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি করলে পুলিশ পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলিমুল হুদা জনি বাদী হয়ে নাশকতা মামলা দায়ের করেন।
এমএসএম / এমএসএম
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ