কুড়িগ্রামে স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন মেলা অনুষ্ঠিত
‘চর জাগে, দেশ বাঁচে’ এই স্লোগানে কুড়িগ্রামে দুই দিনব্যাপী স্থানীয় উদ্ভাবন ও অভিযোজন শীর্ষক মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বেলা ১১টায় কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জে অভিনন্দন কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই খুদা।
মেলাটি মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্প, কুড়িগ্রাম সদরের আয়োজনে মেলায় বিভিন্ন পরিবেশবাদী পনেরোটি সংগঠন অংশগ্রহণ করে।
মেলায় অভিযোজন এক্সপো ও উদ্ভাবন ক্ষমতায়ন, জলবায়ু সহনশীলতা শীর্ষক আলোচনাসভায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক সফি খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি.এম কুদরত-ই খুদা, সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির সিআরইএ প্রকল্প সম্বন্বয়কারী লুৎফর রহমান প্রমুখ।
এ সময় বি.এম কুদরত-ই খুদা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন শেষে জানান, আজকের এ আয়োজন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চরাঞ্চলের কৃষক ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের কারিগরি সহায়তায় ও মহিদেব যুব সমাজ কল্যান সমিতি, সিআরইএ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ও পাঁচগাছি ইউনিয়নে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমাতায়নের লক্ষ্যে ২০২৩ সাল থেকে কাজ করে আসছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭