তাড়াশের ২ জন পাচারকারী র্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এর অভিযানে উল্লাপাড়া থানা এলাকা হতে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ তাড়াশের ২ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। ২৩ আগস্ট ২০২৫ খ্রিঃ,সন্ধ্যা ১৯.১৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন ৩ নং উধুনিয়া ইউপির অন্তর্গত পশ্চিম মহেশপুর গ্রামের পলাতক আসামি মিরাজ ফকিরের বাড়ীতে একটি অভিযান পরিচালনা করে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি যাহার ওজন ৩১.৫৪০ কেজি, যাহা দৈর্ঘ্য ২৪ (চব্বিশ) ইঞ্চি (মুর্তির পা হতে মাথা পর্যন্ত ১২ ইঞ্চি লম্বা) এবং প্রস্থ ১২ (বারো) ইঞ্চি উদ্ধার সহ ২ জন পাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন তাড়াশ উপজেলার নওগাঁ মধ্যপাড়ার মোঃ আলমাছ আলীর ছেলে মোঃ শাহিন আলম (৩০) ও শ্রীকৃষ্ণপুর উত্তর পূর্ব পাড়ার মৃত শফিজ উদ্দিনের ছেলে মোঃ আমিরুল ইসলাম (৪৫)।
র্যাব-১২, সিরাজগঞ্জ কোম্পানি কমান্ডার, সদর কোম্পানি অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন আসামিরা মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূর্তি নিজ হেফাজতে রেখে বাংলাদেশ হতে বিদেশে পাচারের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী