ভূমিকম্পের পূর্বাভাস দেবে শাওমির নয়া ফোন
ভূমিকম্পের আগাম পূর্বাভাস দেবে এমন একটি ফোন আনতে চলেছে চীনের শাওমি। দেশটির একটি ওয়েবসাইট এমনই খবর প্রকাশ করেছে। ওই ওয়েবসাইট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের পূর্বাভাস দিতে সক্ষম এমন একটি অত্যাধুনিক প্রযুক্তির ফোনের পেটেন্টের আবেদন নিয়েছে।
এই নতুন পেটেন্টের নাম ‘মেথড অ্যান্ড ইকুইপমেন্ট ফর রিয়ালাইজিং সিসমিক মনিটরিং অব মোবাইল ডিভাইসেস’। এই পেটেন্ট থেকে এমন এক প্রযুক্তির কথা জানা যাচ্ছে, যা ভূকম্পনের গতিবিধি নজরে রাখবে। আর ভূমিকম্পের আশঙ্কা থাকলেই তা জানিয়ে দেবে। ফলে আগে থেকে সাবধান হতে পারবেন ইউজাররা। সরে যেতে পারবেন নিরাপদ স্থানে।
প্রতি বছরই ভূমিকম্পে বহু সম্পতির ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটে। যদি সত্যিই এই নতুন প্রযুক্তি থেকে এমন পূর্বাভাস দেওয়া সম্ভব হয়, তাহলে যে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য তা দারুণ এক উপহার হয়ে উঠবে তাতে সন্দেহ নেই। এযাবৎ কোনও স্মার্টফোনে এই ধরনের সুবিধা পাওয়া যায়নি। কার্যত এক ‘বিপ্লব’ তৈরি হবে স্মার্টফোনের দুনিয়ায়।
উল্লেখ্য, সারা পৃথিবীর প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে তিন নম্বরে রয়েছে ভূমিকম্প। হিসেব বলছে, ১৯৯৫ থেকে ২০১৫- এই কুড়ি বছরে মোট প্রাকৃতিক বিপর্যয়ের ৮ শতাংশই ভূকম্পন। তালিকার প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে বন্যা ও ঝড়। তাদের পরিমাণ যথাক্রমে ৪৩ ও ২৮ শতাংশ।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা