সংবাদ প্রকাশের জেরে কুমিল্লার নাঙ্গলকোটে সাংবাদিককে হুমকি
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শান্তির বাজার স্বর্ণের দোকানে চুরির সংবাদ প্রচারের জের ধরে 'সকালের সময়' ও 'এশিয়ান টিভি'র সাংবাদিক মোঃ তাজুল ইসলাম মিয়াজীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগকারী সাংবাদিক জানান, তাকে হুমকি দিয়েছেন স্থানীয় শান্তির বাজার কমিটির সভাপতি এবং আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন।
এ বিষয়ে সাংবাদিক মোঃ তাজুল ইসলাম মিয়াজী বলেন, “আমি আমার পেশাগত দায়িত্ব থেকে স্বর্ণ দোকানে চুরি হওয়ার ঘটনা ভিডিও ধারণ করি। এতে ক্ষিপ্ত হয়ে বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন আমাকে মুঠোফোনে অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং আমাকে ওপেন হুমকি দেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। যেকোনো মুহূর্তে সে আমাকে আক্রমণ করতে পারে।”
অন্যদিকে, নাঙ্গলকোট উপজেলার নির্বাহী কর্মকর্তা আল আমিন সরকার বিষয়টি সম্পর্কে অবগত আছেন। নাঙ্গলকোট থানার এএসআই আল আমিন বলেন, “আমাকে সাংবাদিক বিষয়টি জানিয়েছেন। আমি বাজার কমিটির সভাপতিকে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি না করতে নিষেধ করেছি।”
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত