কুড়িগ্রামের ফুলবাড়িতে পরিবারের সাথে অভিমানে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পরিবারের সাথে অভিমান করে মিলন (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার দিনগত রাতে উপজেলা ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত যুবক ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।
জানা গেছে, নিহত যুবক মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদার সাথে শাশুড়ির বনিবনা ছিল না, যার কারণে প্রায় প্রতিদিনই ঝগড়া লেগেই থাকত পরিবারে। এই নিয়ে রোববার রাতে নিহত যুবক মিলনকে পরিবারের লোকজন শাসন করে। ওই রাতেই সবার অজান্তে শোয়ার ঘরের ফ্যানের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। ঘটনার সময় নিহতের স্ত্রী তার বাবার বাড়িতে ছিলেন। ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনাস্থলে সার্কেল স্যার পরিদর্শন করেছেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম
ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা
মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী
ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও
দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব
পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ
বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭