ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

চৌগাছা সদর ও সিংহঝুলী ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২৫-৮-২০২৫ দুপুর ৪:৪৩

যশোরের চৌগাছার সিংহঝুলী ইউনিয়ন বিএনপির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ইউনিয়নের সিংহঝুলী দাখিল মাদ্রসার হলরুমে সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মুজিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান। 
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, যশোর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইউনুচ আলী দফাদার, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আলীবুদ্দিন খান প্রমুখ।
এ সময় বিএনপি নেতা হুসাইন আহমেদ, বিএম আজিম উদ্দিন, আব্দুল হাই, শফিকুল ইসলাম বড় খোকন, দুলাল খান, মজনুর রহমান খান, উপজেলা মহিলাদল নেত্রী আলেয়া বেগম, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান, যুবনেতা আলম দফাদার, তাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবু বকর, ফারুক আহমেদ, হাফিজুর রহমানসহ ইউনিয়ন বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ দিকে শনিবার বিকেলে চৌগাছা সদর ইউনিয়ন বিএনপির অনুরুপ জরুরী সভা স্থানীয় কয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলী কদরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য দেন। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়