ফটিকছড়িতে চোর সন্দেহ নিহত মাহিনের পরিবারের পাশে শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী
ফটিকছড়িতে মবের স্বীকার হয়ে নিহত মাহিনের পরিবারকে দেখতে গেলেন ফটিকছড়ি কৃতি সন্তান, চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনিত ও জোটের প্রত্যাশিত সংসদ সদস্য পদপ্রার্থী, গরীব-দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী।আজ ২৫ই আগস্ট (সোমবার) দুপুরে তার পরিবারকে দেখতে উপজেলা কাঞ্চননগর ছুটে যান আল্লামা ইসলামাবাদী ও তার তার সফর সঙ্গিগন।
এসময় কান্নায় ভেঙে পড়েন নিহত মাহিনের বাবা মো.লোকমান হোসেন। শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী বলেন, মব সৃষ্টি করে এভাবে একজন ১৫ বছরের কিশোরকে এভাবে পিটিয়ে হত্যা করায় আমি এর তীব্র নিন্দা-প্রতিবাদ জানাচ্ছি।অপরাধী যেই হোক তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। তিনি আরো বলেন, আপনারা সবাই যেকোন মুহুর্তে মাহিনের পরিবারের পাশে থাকবেন।
যানাগেছে,চট্টগ্রামের ফটিকছড়িতে গত ২২ আগস্ট শুক্রবার চুরির অপবাদে ৩ কিশোরকে চোর সন্দেহে মারধরের পর ঘটনাস্থলে ঘটনাস্থলে মো. রিহান উদ্দিন মাহিন (১৫) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয় এবং এ ঘটনায় নিহতের পিতা মো. লোকমান এবং নিহতের বন্ধু মানিক ও রাহাত নামের দুই কিশোরকেও পিটিয়ে আহত করেছেন।
পরে তার বাবাকে নিয়ে মাহিনের কবর জিয়ারত করেন আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মনোনিত ও জোটের প্রত্যাশিত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ হুসাইন মুহাম্মদ শাহাজাহান ইসলামাবাদী,নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সমাজ কল্যাণ সচিব এরশাদ বিন জালাল, মাও.সোয়াইব সোলাইমানী,ইসলামি আন্দোলন বাংলাদেশ দুবাই শাখার সভাপতি মাওলানা মুহিবুল্লাহ আমিনী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূজপুর থানা সদর শাখার সভাপতি মাও.হাবিবুল্লাহ দিদু,মাও.এম.নেজাম উদ্দিন,সাইফুল ইসলাম,মাস্টার রুবেল মাহমুদ,ওসমান মাহমুদ,কামাল, সানাউল্লাহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর