এবার বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়লেন কোহলি
কাজের চাপ কমাতে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) অধিনায়কত্ব করতে আগ্রহী নন বিরাট কোহলি। এ জন্য চলমান আইপিএলের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) আর নেতৃত্ব দেবেন না তিনি। এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এ ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কোহলি।
রবিবার রাতে এক ভিডিও বার্তায় বেঙ্গালুরুর অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন কোহলি। ২ মিনিট ৯ সেকেন্ডের ভিডিওতে কোহলি বলেন, ‘আরসিবিতে অসাধারণ এবং অনুপ্রেরণামূলক সফর ছিল আমার। ভালোমানের খেলোয়াড়কে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি। আরসিবির ম্যানেজমেন্ট, কোচ, সাপোর্টিং স্টাফ, খেলোয়াড় এবং আরসিবির গোটা পরিবারকে ধন্যবাদ জানানোর সুযোগটি হাতছাড়া করতে চাই না।
প্রত্যেকে যেভাবে এই ফ্র্যাঞ্চাইজিটি বছরের পর বছর গড়ে তুলেছে তা সত্যি দারুণ ছিল। আরসিবির অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটা সহজ ছিল না। কিন্তু দলের বড় চাওয়া পূরণ করতে এটা সেরা সময় নিজেকে সরিয়ে নেওয়া। আরসিবি পরিবার সব সময়ই আমার হৃদয়ে থাকবে এবং দলকে সর্বোচ্চ সাফল্য দিতে আমার ক্ষুধা অব্যাহত থাকবে। আমি এর আগেও বলেছি, আমার অবসরের শেষ দিন পর্যন্ত আমি আরসিবির হয়ে খেলতে চাই।’
তার মতে, ‘আমি জাতীয় দলের দায়িত্ব ছেড়েছি নিজের কাজের চাপ কমাতে। এখানেও তাই। নিজেকে পরিপূর্ণ ব্যাটসম্যান হিসেবে মেলে ধরতে চাই।’
উল্লেখ্য, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২০০৮ সাল থেকে আইপিএল খেলছেন কোহলি। ২০১৩ সাল থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন।
প্রীতি / প্রীতি
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স