ব্রিটেনে উড়োজাহাজ বিধ্বস্ত
যুক্তরাজ্যের বৃহত্তম ও দ্বিতীয় জনবহুল দ্বীপ আইল অব ওয়াইটে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। সোমবার দ্বীপের সমুদ্রতীরবর্তী একটি রিসোর্ট শহরের মাঠে ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের তথ্য পাওয়া যায়নি। এছাড়া উড়োজাহাজে কতজন যাত্রী কিংবা ক্রু ছিলেন সেই বিষয়েও কর্তৃপক্ষ কোনও তথ্য প্রকাশ করেনি।
দেশটির বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৪ মিনিটের দিকে একটি উড়োজাহাজ ভেন্টনরের কাছের একটি মাঠে বিধ্বস্ত হয়েছে।
উড়োজাহাজ বিধ্বস্তের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের পুলিশ।
হ্যাম্পশায়ার ও আইল অব ওয়াইটের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এয়ার অ্যাম্বুলেন্সে করে একজন চিকিৎসক ও বিশেষজ্ঞ প্যারামেডিকসহ জরুরি চিকিৎসা সহায়তা দল ঘটনাস্থলে মোতয়েন করেছে।
তবে উড়োজাহাজে ঠিক কতজন যাত্রী ছিলেন কিং বা কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি।
কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে অতিরিক্ত কোনও তথ্য প্রকাশ করেনি। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি গাড়ি চালিয়ে শাঙ্কলিনের দিকে যাওয়ার সময় উড়োজাহাজটিকে আকাশে চক্কর দিতে দেখেন। পরে সেটি আড়ালে চলে যায় এবং একটি ঝোপে আছড়ে পড়ে।
Aminur / Aminur
আফগানিস্তানে হামলা চালিয়ে ২৮ জঙ্গিকে হত্যার দাবি পাকিস্তানের
ধ্বংসস্তূপে শিক্ষার আলো, তিন বছর পর ক্লাসরুমে ফিরল গাজার শিশুরা
ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে
ইউরোপে অভিবাসী আগমন ৩৯% কমেছে, বেড়েছে প্রাণহানি : জাতিসংঘ
ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও : মেলোনি
নিউইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার