ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:১২

কুমিল্লার লাকসামে সোমবার (২৫ আগস্ট) বিকেলে লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে দশম শ্রেণীর শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং অভিভাবকদের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার ভৌমিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ নিজাম উদ্দিন, বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রসরাজসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মহসিন খাঁন।

প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন তার বক্তব্যে বলেন, "পড়ালেখার কোনো বিকল্প নেই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, শিক্ষার মানোন্নয়নের জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। বর্তমানে মোবাইল আসক্তির ফলে অনেক শিক্ষার্থীর ফলাফল বিপর্যয় হচ্ছে। আমি তোমাদের ভালোর জন্য বলছি, তোমরা মোবাইল ফোন ব্যবহার না করে পড়ালেখায় মনোযোগী হও, তাহলে তোমাদের জীবন ভালোভাবে গড়তে পারবে।" তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, "আপনারা আপনাদের মেয়ের পড়ালেখার দিকে ভালো নজর দিন।"

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

নেত্রকোণার মদনে মগড়া নদী থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উযযাপন

চৌগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

পটিয়ায় দিনব্যাপী চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন দুই হাজার রোগী

নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের যাত্রা শুরু সভাপতি জনি সম্পাদক ইমরান

গলাচিপায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মান্দায় জোতবাজার বণিক সমিতির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ৪২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

বরিশালে বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতা রক্তাক্ত

আশুগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

প্রধানমন্ত্রীর হাত থেকে ‘শ্রেষ্ঠ গ্রাম পুলিশ সম্মাননা’ পেলেন শংকর হাওলাদার

মিয়ানমারে পাচারের সময় মিরসরাইয়ে ১৫ টন সারসহ একজন আটক