ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

কাতার যুবদলের সাথে কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার মতবিনিময়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ১:৩৮

কাতার প্রবাসী যুবদলের সমর্থকদের সাথে মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তিনি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কাতারের দোহাতে একটি ৫ তারকা হোটেলের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ আর মামুন খাঁন-এর সভাপতিত্বে এবং কাতার যুবনেতা আব্দুর রহিম বাদশা ও আমিনুল ইসলামের যৌথ সঞ্চালনায় এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়, যা পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা কামালুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন যুবনেতা নিজাম উদ্দীন। এছাড়াও আরও বক্তব্য রাখেন যুবনেতা ইঞ্জিনিয়ার আমানত হোসেন, আব্দুল্লাহিল মুমিন, সোহেল খান, ইঞ্জিনিয়ার নাছির উদ্দীন, মোকারম আলী, বাবু ফরাজী, গাজী কাওসার, ইকবাল মামুন, সাজিদুল রাসেল, ইমরান রাজু, সাইফুল ইসলাম, সোহাগ জোয়াদ্দার, সেলিম খাঁন, মালেক, তৈয়ব, আলী প্রমুখ।

প্রধান অতিথি আব্দুল মোনায়েম মুন্না তার বক্তব্যে বলেন, "যুবদলের সকল সদস্যকে মেজর জিয়ার মতো সুশৃঙ্খল ও স্বচ্ছ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।" তিনি আরও বলেন, "হাসিনা পতনের আন্দোলনে তারেক রহমানের নির্দেশে যুবদল ও ছাত্রদল সর্বোচ্চ ভূমিকা রেখেছিল, বহু নেতা-কর্মী শহীদ হয়েছে।" তাই তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রদলকে ভোট দেওয়ার আহ্বান জানান। আন্দোলনের নিহতদের স্মরণে একটি প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এমএসএম / এমএসএম

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা

জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ ৪৩০ মিটার উচ্চতায়, ছাড়িয়েছে বুর্জ খলিফার অর্ধেক উচ্চতা

রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ আগুন, প্রাণ গেল বহু বাংলাদেশির

রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে প্রথমবারের মতো বাংলাদেশ: জেদ্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

সৌদি আরবের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ৫ নিহত

মক্কায় সংবাদ সম্মেলন: ১৭ লক্ষাধিক রিয়াল আত্মসাৎকারী ইলিয়াস রশিদের শাস্তি ও অর্থ উদ্ধারের দাবি

সিডনিতে হাইরক্স ওয়ার্ল্ড সিরিজ রেসিং প্রতিযোগিতায় বাংলাদেশের ফুয়াদের কৃতিত্ব

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত