তালায় বিএনপি'র ত্যাগী ও পরীক্ষিত এক যোদ্ধার নাম আব্দুর রকিব সরদার
সাতক্ষীরার তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত বিএনপির রাজনীতিতে এক ত্যাগী ও পরীক্ষিত যোদ্ধার নাম মোঃ আব্দুর রকিব সরদার। যিনি দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আদর্শের পথ ধরে রাজনীতিতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দলের নিবেদিত প্রাণ এই নেতা বর্তমানে তালা উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি হলেও তার রাজনৈতিক পথচলা শুরু হয়েছিল খুবই সাধারণ ভাবে। জানা যায়, তিনি ১৯৮৭ ইং সালে মাত্র ১ টাকা সদস্য ফি দিয়ে আনুষ্ঠানিক ভাবে ছাত্রদলে যোগদান করেন। এরপর ছাত্র রাজনীতিতে হাতেখড়ি থেকে শুরু করে ধাপে ধাপে তিনি স্থানীয় রাজনীতির শীর্ষে উঠে আসেন। যেমন ১৯৮৯ সালে তিনি সরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব পান। পরবর্তীতে ১৯৯৬-৯৭ সালে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তিনি উপজেলা যুবদলের সহ-সভাপতি এবং জেলা যুবদলের সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সালে তালা উপজেলার ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
রকিব সরদারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে রয়েছে অসংখ্য ত্যাগ ও নিপীড়নের শিকার হওয়ার নজিরবীহিন ইতিহাস। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেই অর্থাৎ গত ১৬ বছরে নাশকতার অভিযোগে দায়ের হওয়া ১১টি মামলার আসামি হয়ে তিনি চারবার কারাভোগ করেন। এত কিছুর পরও কোন প্রকার ভয়-ভীতি বা নির্যাতনের কোনো কিছুকেই তিনি পরোয়া করেননি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় ছিলেন অগ্রভাগে। রাজনৈতিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সামাজিক ও সেচ্ছাসেবী কার্যক্রমের সঙ্গেও যুক্ত রয়েছেন বলে জানা গেছে। বিভিন্ন সমাজকল্যাণ মূলক উদ্যোগে তার সক্রিয় অংশগ্রহণ তাকে সাধারণ মানুষের কাছে একজন মানবিক নেতার মর্যাদা দিয়েছে। ফলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, দীর্ঘ অভিজ্ঞতা, জনসংযোগ এবং ত্যাগী মনোভাবের কারণে রকিব সরদার সরুলিয়া ইউনিয়নসহ পুরো তালা উপজেলার রাজনীতিতে আস্থার প্রতীক হয়ে উঠেছেন। তার নেতৃত্বে বিএনপির তৃণমূল আরও শক্তিশালী হবে বলে এমনটি আশা দলের সাধারণ নেতা-কর্মীদের। ছাত্র রাজনীতির ক্ষুদ্র পদ থেকে শুরু করে উপজেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত আসার পথচলা রকিব সরদারের এক অসাধারণ অর্জন। বহু চড়াই-উতরাই আর কারাবরণের অভিজ্ঞতা তাকে করেছে আরও দৃঢ়প্রতিজ্ঞ। আর তাই স্থানীয় নেতা-কর্মীরা বিশ্বাস করেন, রকিব সরদারের নেতৃত্বে বিএনপি শুধু সংগঠনগত ভাবেই নয়, আদর্শিক ভাবেও আরও শক্তিশালী ভিত্তি লাভ করবে। এদিকে ৩ নং সরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ টুকুল সরদার দ্ব্যার্থহীন কন্ঠে জানান, এখন তো আর নেতার অভাব নেই,অথচ ৫ তারিখের আগে দলের মিছিল মিটিং করার জন্য কাউকে খুঁজে পাওয়া যেত না। তবে আমার দেখা বা জানা মতে ৫ তারিখের আগে অর্থাৎ দলের দুঃসময়েও প্রায় সকল মিছিল মিটিংয়ে বিএনপি নেতা আব্দুর রকিব সরদারের উপস্থিত থাকার বিষয়টি আমি দেখেছি। এবং দলের জন্য তাকে অনেক হামলা মামলা এবং নির্যাতন সহ্য করতে হয়েছে। এদিকে তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম জানান,আমার দৃষ্টিকোণ থেকে আব্দুর রকিব সরদার একজন অত্যন্ত ভালো মানুষ এবং সে দলের নিবেদিত প্রাণ। তাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসানো সম্ভব হলে অবশ্যই দলের উপকার হবে। সর্বোপরি নির্লোভ ও ব্যক্তিত্বসম্পন্ন এই নেতা বর্তমানে স্থানীয় ৩নং সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী হিসেবে দলটির সকল পর্যায়ের নেতা-কর্মীদের কাছে তিনি দোয়া ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা
বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ
শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”
শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু
শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার
তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি
সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন
ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন
লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন
পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ
ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত