ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৮-২০২৫ দুপুর ২:৫৬

সিরাজগঞ্জের তাড়াশে  আগুনে  বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।  সোমবার (২৫ আগষ্ট ) দিবাগত রাত আনুমানিক  ২.৩০ টার দিকে  আগুন লেগে ৫টি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের মৃত আনছার আলী পুত্র মোঃ আবু জাফর ও মোঃ জাগাঙ্গীর আলমের বসত ঘরে। এলাকাবাসীর  ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন ধরেছে। 

এলাকাবাসীরা জানান, আচমকা তারা দেখেন মো. আবু জাফরের বাড়িতে  আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার  সার্ভিসের  কর্মীরা  এসে আগুন নিয়ন্ত্রন করেন। এর মধ্যেই ওই  বাড়ীর টিনের  চাল,নগদ টাকা,গহনা , দলিলাদি,আসবাবপত্রসহ অনেক কিছু পুড়ে ছাই হয়ে যায়। 

এ ব্যাপারে বসতঘর পুড়ে যাওয়া মো. আবু জাফর বলেন, আগুনের তাপ পেয়ে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন আমরা তাড়াহুড়া করে শিশু বাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। এরপরই গ্রামের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণ করেন। এর মধ্যে আমার ও আমার ভাইয়ের  যা যা সম্পদ ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ প্রসঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মাদ  মুঞ্জুরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনা স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। কিন্তু তার বাড়ি থাকা আসবারপত্র ও মালা মাল পুড়ে গেছে আর আমরা কিছু  উদ্ধার করেছি।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার