কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতায় নিহত ১
কক্সবাজারের কুতুবদিয়ায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। নিহতের নাম আবদুল হালিম (৩৬)। তিনি গোলদারপাড়ার মৃত হোছাইনের ছেলে। সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বড়ঘোপ ইউনিয়নের ৭নং পিলটকাটা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে আবু শামা বাচ্চু, ইমু, মুন্না ও মনিরসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই মেম্বার প্রার্থীর ভোটারদের মধ্যে গণ্ডগোল হলে সেখানে বাবুল নামে এক পুলিশ সদস্য (নায়েক) আহত হন।
এদিকে, সকাল থেকে ভোটকেন্দ্রসমূহে মানুষের উপচেপড়া ভিড় দেখে বোঝা যাচ্ছিল উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠানের দৃশ্য। কিন্তু সময় বাড়ার সাথে বাড়ছে উত্তেজনা ও সংঘাত। পরিবেশ শান্ত রাখতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এমএসএম / জামান
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার