সন্দ্বীপে তারেক রহমান ঘোষিত ৩১ দফা দাবী ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন
চট্টগ্রামের সন্দ্বীপে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরণ এবং তার ব্যক্তিগত ভবিষ্যৎ পরিকল্পনা প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ আগস্ট সকাল ১১টায় সেনের হাট থেকে মিছিল সহকারে কর্মসূচির সূচনা হয়। মিছিলটি উপজেলা কমপ্লেক্স এলাকায় গিয়ে শেষ হয়। পরে বিএনপির কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন।
তিনি তার বক্তব্যে বলেন, “আগামী নির্বাচনে জনগণকে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। এমন একজনকে নির্বাচিত করতে হবে, যিনি মাদক, সন্ত্রাস ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখবেন এবং আগামীর রাষ্ট্রনায়কের চিন্তার প্রতিফলন ঘটাবেন।”
বক্তব্য শেষে নেতাকর্মীরা বিএনপির কার্যালয়ে অবস্থান নিয়ে বিকেলের কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক নাসরুল কবীর মনির তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাউছার আহমেদ চেয়ারম্যান, পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান শামীম, যুগ্ম আহবায়ক মাইন উদ্দীন, পৌরসভা বিএনপির সদস্য তানসেন, উপজেলা মহিলা দল সভাপতি কুলসুমা বেগম খেলনা, পৌরসভা যুবদলের সাবেক আহবায়ক নাছির উদ্দীন কমিশনার। বশির উদ্দিন হায়দার মেম্বার, উপজেলা যুবদল এর সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ছাত্রদল এর আহবায়ক সুজা-উদ-দৌলা সজীব, যুবদল নেতা মোশাররফ, মিজানুর রহমান, শামীম, জুয়েল, আকবর হোসেন সোহেল, আবদুল ওয়াজেদ, পৌরসভা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক কামাল, জনিব,আমান উল্লাহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি পহেল, হরিশপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি সোহাগ, সন্তোষ পুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি জুয়েল, মাইটভাংগা ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক নিপুল, এম কলেজ ছাত্রদল সভাপতি নাজমুল হায়দার, সাউথ সন্দ্বীপ কলেজ ছাত্রদল সভাপতি আসিফ, তানভীর, পারভেজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে রবার্ট ব্যাডেন পাওয়েল এর জন্ম দিন পালিত
চিলমারীতে প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান কার্যক্রম
চট্টগ্রামে সাংবাদিক ইমতিয়াজ ফারুকীর উপর সন্ত্রাসী হামলা, আটক-২
তথ্য দিচ্ছে না পঞ্চগড় খাদ্য নিয়ন্ত্রক
কোটালীপাড়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় মারধর, থানায় অভিযোগ
সাতকানিয়ায়,হাইকোর্টের আদেশ অমান্য করে গাড়ি আটকে টোলের নামে চাঁদা আদায়
নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন আতাউর রহমান বাচ্চু এমপি
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির বিনম্র শ্রদ্ধা
সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, কবিরহাটে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ
লাকসামে ফুলে ফুলে সিক্ত এমপি মোঃ আবুল কালাম
ঝিনাইদহে বিএনপি'র ঘাঁটি পুনরুদ্ধারে শেষ ভরসা আইনজীবী মাহবুবা রহমান শিখা
যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন