১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!
১টি বল থেকেই এলো ২২ রান! অবিশ্বাস্য হলেও এমন ঘটনাই ঘটল ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স বনাম সেন্ট লুসিয়া কিংসের ম্যাচে। ওশানে থমাসের দিকভ্রান্ত বোলিংয়ের সামনে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন রোমারিও শেফার্ড।
গতকাল (মঙ্গলবার) লিগের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছিল গায়ানা অ্যামাজন ও সেন্ট লুসিয়া। সেন্ট লুসিয়ার শেফার্ড পাঁচটি চার এবং সাতটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৭৩ রান করেন।
সাতটি ছয়ের মধ্যে তিনটি ছয় এসেছে একই ওভারে। প্রতিটিই ‘ফ্রি হিট’ থেকে। ম্যাচের ১৫তম ওভারে বল করতে এসেছিলেন ওশানে থমাস। তৃতীয় ডেলিভারিটি তিনি ‘নো বল’ করেন। সেই বল থেকে শেফার্ড কোনও রান করতে পারেননি। ‘ফ্রি হিট’ থেকে ছয় মারেন। তবে সেই বলটিও ‘নো’ হয়।
আবার একটি ‘ফ্রি হিট’ এবং আরও একটি ছয় মারেন শেফার্ড। ‘ফ্রি হিট’-এর তৃতীয় বলটিও ‘নো’ হয়। সেই বলেও ছক্কা হাঁকান শেফার্ড। প্রতি বারই থমাসের পা ক্রিজের বাইরে পড়ায় আম্পায়ার ‘নো বল’ দিয়েছেন। ফলে তিনটি ছয়ের মধ্যে মাত্র একটিই বৈধ বল ছিল। ১টি বৈধ বল থেকেই আসে রেকর্ড ২২ রান! বলটি তিনি শেষ করেছেন এভাবে নো, ওয়াইড, নো ৬, নো ৬, ৬।
১৫তম সেই ওভারে ওশানে থমাস দেন ৩৩ রান। শেষ পর্যন্ত গায়ানা পায় ৬ উইকেটে ২০২ রানের পুঁজি। শেফার্ড অপরাজিত থাকেন ৩৪ বলে ৭৩ রানে। তারপরও ম্যাচটা জিততে পারেনি গায়ানা। ১১ বল হাতে রেখে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সেন্ট লুসিয়া।
এমএসএম / এমএসএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড