ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

টাঙ্গাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির মূলহোতা'সহ ৭ ডাকাত গ্রেপ্তার


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২৭-৮-২০২৫ দুপুর ৪:২৪

টাঙ্গাইলের ঘাটাইলে স্বর্ণকার অমল বণিকের বাড়িতে ডাকাতির ঘটনায় মূলহোতা'সহ ৭ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার ২৭ আগস্ট দুপুরে তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতরা হলো- মো. সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানান, ১৮ আগস্ট ভোর রাতে চকপাকুটিয়ার অমল বণিকের বসতবাড়িতে অজ্ঞাতনামা ১০–১২ জন দেশিয় অস্ত্রসজ্জিত ডাকাত প্রবেশ করে। তারা অমল বণিকের মা কৃষ্ণা রাণীকে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোন'সহ ৬ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতির সময় অমল বাধা দিলে তার বাম হাতের কব্জিতে ছোড়া দিয়ে আঘাত করে। এলাকায় লোকজন ডাক-চিৎকারে টের পেলে ডাকাতরা হিন্দু বাড়িতে পটকার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। গ্রেপ্তার হওয়া মো. সোহাগ মন্ডল নিজেই জবানবন্দিতে দোষ স্বীকার করে। এরপর পুলিশ ও গুপ্তচর সূত্রে তথ্য সংগ্রহ করে মূল হোতা মিন্টুকে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়। মিন্টুর দেখানো স্থানে অন্যান্য আসামিদের গাজীপুর মেট্রোপলিটনের বিভিন্ন স্থান থেকে অন্যান্যদের গ্রেপ্তার করা হয় এবং লুটপাটকৃত স্বর্ণ ও রূপা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে ডাকাতি'সহ একাধিক  মামলা রয়েছে। অভিযানকালে একটি মোবাইল, ৫ রতি স্বর্ণ ও ৩৪ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।

এমএসএম / এমএসএম

ভেড়ামারা কাস্টমসে রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম এর ‘ঘুষ সাম্রাজ্য’: জিম্মি ব্যবসায়ী ও সাধারণ মানুষ

নওয়াপাড়ায় ব্যবসায়ী আনিছুর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ, বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

কাশিমপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমান

নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর মাঝে হাঁসের বাচ্চা বিতরণ

রৌমারী হাট-বাজারে আইনশৃঙ্খলা সভায় অতিরিক্ত টোল আদায়ের অনুমতি দিলেন ইউএনও

সুনামগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ঘন্টায় মাদক, ডাকাতিসহ অনলাইন ক্যাসিনো কান্ডে জড়িত ১২জন আটক

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

ঠাকুরগাঁওয়ে তাঁতশিল্প পুনরুজ্জীবনে আশার বার্তা দিলেন ডাঃ শামারুহ মির্জা

ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

গাসিকে মাসব্যাপী কর মেলা উদ্বোধন ও প্রশাসকের বাজার পরিদর্শন

প্রায় দুইশ’ বাইকারের অংশগ্রহণে নড়াইলে সুজুকি রাইডার্স ডে

রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানার আসামি গ্রেফতার

পটুয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নার্স দিবস পালিত