জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ
গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্বরনে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এ্যাড. আল-আল-আমিন হোসেনের উদ্যোগে সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফল ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মশিরুল হক কায়ছার মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়ের উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোঃ ইউসুফ সিকদার। এসময় আরো উপস্থিত ছিলেন- বাড়ীয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মজিদ ভূঁইয়া, যুবদল নেতা হাফিজুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সদস্য মো: খোরশেদ আলম মোল্লা, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন- জুলাই যোদ্ধা-কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড়ীয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, মো. দেলোয়ার হোসেন, মো. জামান মিয়া, জিয়াউর রহমান, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী সাব্বির আহমেদ, আলিফ পারভেজ, রনি ভূইয়া, তুষার, নাঈম, শাহাদাত, মোবারক, মিরাজ প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের আঙ্গিনায় এড: আল-আমিন হোসেনের নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ