ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৮-২০২৫ রাত ৮:৪০

ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশের পর আলোচনায় বসেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এবং ফুটবল স্পোর্টস ডেভেপলমেন্ট লিমিটেড (এফএসডিএল)। তাতে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) নিয়ে জট খুলার আশা তৈরি হয়েছে। দুই পক্ষের মধ্যে ইতিবাচক এবং সদর্থক আলোচনা হয়েছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে শুরু হতে পারে আগামী আইএসএল।
এফএসডিএলের সঙ্গে ফেডারেশনের চুক্তি শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। আইএসএলের মূল আয়োজক এফএসডিএলের সঙ্গে অস্থায়ী ভাবে আগামী এপ্রিল পর্যন্ত চুক্তি বৃদ্ধি করতে পারে ফেডারেশন। যাতে ২০২৫-২৬ মৌসুমের আইএসএল আয়োজন সম্ভব হয়।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হতে পারে আইএসএল। প্রতিযোগিতা ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওড়িশা এফসি, চেন্নাইয়িন এফসি, বেঙ্গালুরু এফসির মতো ক্লাবগুলো ফুটবলার, কর্মীদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে ক্লাবগুলোকে আইএসএল নিয়ে দ্রুত বার্তা দিতে চাইছেন ফেডারেশন কর্তারা।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সোমবার বৈঠকে বসেছিল দুই পক্ষ। প্রাথমিক আলোচনায় ভারতীয় ফুটবলের স্বার্থে ইতিবাচক পদক্ষেপ নিতে রাজি হয়েছে উভয় পক্ষ। মৌখিক একটি প্রস্তাবে সহমত হয়েছেন তারা। ২৮ অগস্ট সুপ্রিম কোর্টে এই যৌথ প্রস্তাব জমা দেওয়া হবে। বিষয়টি বিচারাধীন থাকায় কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২৮ অগস্ট।
আইএসএলের ১০টি ক্লাব অবনমন শুরুর পক্ষে। তাদের যুক্তি, আই লিগ জিতে আইএসএল খেলার সুযোগ না পেলে বা আইএসএল পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে থাকা দলের অবনমন না হলে, কোনও লিগেই প্রতিযোগিতা থাকবে না। ফুটবলার বা কোচদের মধ্যে গাছাড়া মানসিকতা তৈরি হতে পারে। এআইএফএফ এবং এফএসডিএলের অস্থায়ী চুক্তিতে অবনমন বা উত্থান না থাকলে নতুন সমস্যা হতে পারে। আইলিগের ক্লাবগুলোও প্রতিবাদী হয়ে উঠতে পারে। তাই সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নিতে চান ফেডারেশন কর্তারা।

 

Aminur / Aminur

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি