এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল
অনেক নাটকীয়তার পর ভারতের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন শুভমান গিল। সেই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর। তার আগে গিলকে দিলীপ ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিল ভারতীয় বোর্ড। নর্থ জোনের নেতৃত্ব দেওয়ারও কথা ছিল তার। যদিও এরই মধ্যে অসুস্থতার কারণে ছিটকে গেছেন।
অসুস্থতার কারণে শুভমান ছিটকে যাওয়ায় প্রশ্ন উঠছে, তিনি কি এশিয়া কাপে খেলতে পারবেন? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় দিলীপ ট্রফিতে খেলতে পারবেন না তিনি। বেশ কিছুদিন আগে তার রক্তপরীক্ষাও করা হয়েছিল।
তবে উদ্বেগের কোনো কারণ নেই বলেই জানা যাচ্ছে। আপাতত গিলকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ‘তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিসিসিআইয়ের কাছে গিলের শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। গিল এই মুহূর্তে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে আছে।’
এই রিপোর্টের পর তার দিলীপ ট্রফিতে না খেলা নিয়ে জল্পনা বাড়ছিল। শেষমেশ এই জল্পনাই সত্য হলো। সূত্রের খবর, তিনি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন না। ২৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। তার আগে শুভমানের দিলীপ ট্রফি থেকে ছিটকে যাওয়ার খবরে রীতিমতো উদ্বেগে তার ভক্তরা।
কয়েকদিন পর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে নেবেন গিল। তার আগে অসুস্থতার কারণে ছিটকে যাওয়া উদ্বেগ বাড়াচ্ছে। সেই সঙ্গে প্রশ্নটাও উঠছে এশিয়া কাপে খেলতে পারবেন কি না।
এমএসএম / এমএসএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড