সন্দ্বীপে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং
আজ ২৮ আগস্ট বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং।
পরে উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় তিনি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তারিকুল আলম তেনজিং বলেন,“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা শুধু বিএনপির নয়, বরং এটি সারা দেশের মানুষকে মুক্তির পথ দেখাবে। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন ফিরে আসবে, মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে। আমরা জনগণের কাছে এই দফাগুলো পৌঁছে দিচ্ছি, যেন তারা বুঝতে পারেন— বিএনপি ক্ষমতায় গেলে কেমন রাষ্ট্রকাঠামো গড়ে তুলবে।”
এসময় তার সাথে উপস্থিত ছিলেন—সাবেক ছাত্রনেতা জামশিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার, বিএনপি নেতা ফোরকান উদ্দিন রিজভী, জাহেদ কামাল, জহির উদ্দিন, আবুল কালাম আজাদ, সাইফুল আমিনসহ সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীগণ।
এমএসএম / এমএসএম
মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন
চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি
সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা
ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন
তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা
গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ
সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ
ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন
দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর
গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান
রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার
র্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি