ঢাকা শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

মানিকগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৮-৮-২০২৫ দুপুর ৪:৪৭

মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাতে দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের নিকট থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, দৌলতপুরের হাজীপাড়া এলাকার মোঃ সজিব হোসেন (২০) ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলার  মো. ওবায়দুল কাদের (৩০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে মাদকসহ সজিব ও ওবায়দুল কাদেরকে আটক করা হয়। এসময় সজিব হোসেনের কাছ থেকে ১০০ পিস ও মো. ওবায়দুল কাদেরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদেরকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে দৌলতপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি