শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ
বাংলাদেশে ফেন্সিং খেলা যার মাধ্যমে পরিচিতি পেয়েছিল সেই ফাতেমা মুজিবকে ছাড়াই শুরু হচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ। আগামী ২৯ ও ৩০ আগস্ট শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে হবে এই প্রতিযোগিতা। দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে ফেন্সিংয়ে বাংলাদেশের প্রথম সোনা জেতা ফাতেমা মুজিব ইনজুরির কারণে এবারের আসরে খেলতে পারছেন না। হাঁটুর চোটের কারণে অন্তত চার মাস তাকে মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ২০১৯ সালে কাঠমান্ডুতে অনুষ্ঠিত এসএ গেমসে প্রথমবার অংশ নিয়েই সোনা জিতে আলোচনায় আসেন ফাতেমা। ২০২৬ সালের জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ১৪তম এসএ গেমসকে সামনে রেখে জাতীয় ক্যাম্প শুরু হলেও সেখানে নেই এই ফেন্সার। প্রস্তুতি নিতে গিয়েই হাঁটুতে গুরুতর আঘাত পান তিনি। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদে হয়েছে জুলাই রেভুলেশন চ্যাম্পিয়নশিপ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন। যেখানে ঘুরেফিরে বারবার উঠে এসেছে ফাতেমার প্রসঙ্গ। ফাতেমা যে চোটের কারণে ছিটকে গেছেন, সে প্রসঙ্গে ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম বলেন, “ফাতেমা মুজিবের ইনজুরিটা দুঃখজনক। আমাদের সহযোগিতায় নেভির মাধ্যমে সিএমএইচে তার অপারেশন করানো হয়েছে।
সফল অস্ত্রোপচার হয়েছে। তবে চিকিৎসক রেস্ট্রিকশন দিয়েছেন। অন্তত চার মাস তার বিশ্রামের প্রয়োজন। আমরা চেষ্টা করছি তাকে আনার জন্য। তবে নেক টু নেক তার কাছাকাছি ফেন্সার আমাদের আছে। ফাতেমার বিকল্পও দেখছেন তিনি, “এখন আমাদের ট্রেনিং হচ্ছে এবং বিদেশি কোচ আসার পরে ওই গ্যাপটা পুষিয়ে নেব। তবে একটা মানসিক চাপ তো দলে থাকেই। যেমন সাকিব আল হাসান খেলছেন না। অন্য খেলোয়াড়রা আউট হয়ে যাচ্ছেন। ওই রকম একটা সমস্যা তো থেকেই যায়। তবে আশা করছি এই সমস্যা আমরা কাটিয়ে উঠব।
জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌ বাহিনী, আনসার ও ভিডিপি, বিজিবি, বেসরকারি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাব সমূহ। প্রতিযোগিতার দলগত ইভেন্ট থাকছে না। ইপি, সেবার, ফয়েল-এই তিনটি ব্যক্তিগত ইভেন্টে নারী ও পুরুষ মিলিয়ে অংশ নেবে প্রায় ১৭৫ জন ফেন্সার। প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে বিখ্যাত ব্র্যান্ড সুজুকি মোটর বাইক। মিডিয়া পার্টনার আমার দেশ ও চ্যানেল টোয়েন্টি ফোর। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফেন্সিং ফেডারেশনের সভাপতি মেজর (অব.) কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক বসুনিয়া এম আশিকুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য রেজাউর রহমান সিনহা, সদস্য শফিকুর রহমান, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান র্যানকন মোটর বাইকস লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী আশিক উর রহমান।
এমএসএম / এমএসএম
পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত
শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট
বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন
তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার
এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা
দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান
বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের
২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান
বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ
মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!