ঢাকা শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

ছুটি ছাড়াই ২৩ মাস অনুপস্থিতির পর চসিকে ইঞ্জিনিয়ার তৈয়ব


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২৯-৮-২০২৫ দুপুর ২:৫১
শিক্ষা ছুটির অযুহাতে আমেরিকা চলে যাওয়ার পর ছুটির মেয়াদ না বাড়িয়েই অতিরিক্ত ২৩ মাস কর্মস্থলে অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী প্রকৌশলী (সিভিল) আবু সাদাত মোহাম্মদ তৈয়ব। এরপর মন্ত্রণালয়কে অবহিত না করে চাকরিতে যোগদানের জন্য চসিকের মেয়র বরাবরে আবেদন করেছেন। সেই আবেদন গ্রহণ করে ২৩ মাসের অসাধারণ ছুটি মঞ্জুর করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছে ছুটি ছাড়া দীর্ঘদিন অনুপস্থিতির পর মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া যোগদানের কোন নিয়ম নেই। কিন্তু নিয়ম নীতির তোয়ক্কা না করে তাঁর যোগদানপত্র গৃহিত হয়েছে মর্মে চিঠি ইস্যু করা হয়েছে।
২৮ আগষ্ট (বৃহস্পতিবার) চসিকের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে যে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকেশৈলী (সিভিল) আবু সাদাত মোহাম্মদ তৈয়ব এর ১৯/৮/২০২৫ তারিখের আবেদনের প্রেক্ষিতে  মেয়র কর্তৃক তাঁর দাখিলকৃত উচ্চ শিক্ষা শেষে যোগদানপত্রটি গৃহিত হয়েছে। একই চিঠিতে বলা হয়েছে ২৬/৮/২০২৩ থেকে ১৮/৮/২০২৫ পর্যন্ত তাকে বিনা বেতনে অসাধারণ ছুটি মঞ্জুর করা হয়েছে। এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্পোরেশনের কাজের স্বার্থে জারি করা হয়েছে বলে জানান।
অপর একটি সূত্র জানায়, চাকরি বিধিমাল কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ছুটি ছাড়াই ২৩ মাস বিদেশে কাটিয়ে দিয়েছে এই প্রকৌশলী তৈয়ব। যা সম্পুর্ণ অন্যায়। এই অপরাধের জন্য আরো আগেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিৎ ছিল কর্পোরেশনের কিন্তু রহস্যজন কারণে তা করা হয়নি। বরং আবেদনের ১০ দিনের মাথায় মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই তা অনুমোদন করা হয়েছে।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২(চ) ধারায় বলা হয়েছে বিনা অনুমতিতে চাকুরী ত্যাগ অথবা ৬০ (ষাট) দিন বা তদুর্ধ্ব সময় বিনা অনুমতিতে কর্ম হতে অনুপস্থিত থাকলে তা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরণের অপরাধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা হিসেবে কারন দশানোর নোটিশ বা বিভাগীয় মামলা করার বিধান রয়েছে। কিন্তু প্রকৌশলী তৈয়বের ক্ষেত্রে কোন ব্যবস্থা নেয়া হয়নি। এমনকি যোগদানের বিষয়ে মন্ত্রণালয়কেও জানানো হয়নি বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
এব্যপারে জানতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইিও) শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের মোবাইলে কল দিলেও তাঁরা রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
চসিকের একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, অনুমতি ব্যতিত দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলে তা মন্ত্রণালয়কে অবহিত করার বিধান রয়েছে। আবার কাজে যোগদান করার আগে মন্ত্রণালয়ের অনুমতি নেয়ার বাধ্যবাদকতা রয়েছে। কিন্তু আবু তৈয়বের ক্ষেত্রে তার কোনটিই মানা হয়নি। চসিকের কতিপয় দায়িত্বশীল কর্মকর্তার অনৈতিক সুবিধার ফলে আইনের তোয়াক্কা না করে অনৈতিকভাবে তাকে কাজে যোগদানের অনুমতি দেয়া হয়েছে। 
সূূূত্র জানায় প্রকৌশলী তৈয়ব বিগত ২০২১ সালে মন্ত্রণালয় অনুমোদন নিয়ে একবার শিক্ষা ছুটির জন্য আমেরিকায় যায়। পরে ১ বছর পর ফিরে আসে। সেসময় মন্ত্রণালয়ের কাছে তথ্য গোপন করে যোগ্যতা না থাকা সত্ত্বেও আড়াই হাজার কোটি টাকার প্রকল্পের পিডি পদ ভাগিয়ে নেয়। বিষয়টি জানাজানি হলে তার প্রকল্প পরিচালক পদ বাতিল হয়। প্রকল্প পরিচালক বাতিল হওয়ার পর তিনি পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান। ২০২৩ সালের ২৬ আগষ্ট তার শিক্ষা ছুটি শেষ  হলেও দেশে ফিরে আসেরি বা কর্মস্থলে যোগ দেয়নি। এমনকি তার ছুটি বৃদ্ধিও জন্য কোন আবেদনও করেনি। শিক্ষা ছুটি শেষ হওয়ার পর যদি ফিরে না আসে তাহলে বিভাগীয় মামলা দায়ের বিধান থাকলেও তার ক্ষেত্রে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কোন উদ্যোগ গ্রহণ করেনি। তার অসাধারণ ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে স্থানীয় সরকার বিভাগের মতামত গ্রহণ বাধ্যতামূলক হলেও তা মানা হয়নি। প্রকল্প পরিচালক থাকা অবস্থায় আকবর শাহ এলাকায় রাস্তা নির্মাণের সময় পাহাড় কর্তনে শ্রমিক নিহত হওয়ায় আকবরশা থানায় তার বিরুদ্ধে এখনো মামলা রয়েছে। এব্যপারে জানতে প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়বের মোবাইলে একাধিকবার কল ও বার্তা দিয়েও কথা বলা সম্ভব হয়নি।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন