ঢাকা বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

নাগরপুরে খামার ধল্লা ফুটবল প্রিমিয়ার লীগ ফাইনাল ২০২৫ অনুষ্ঠিত


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১১:৩৮

টাঙ্গাইল নাগরপুরে খামার ধল্লা ফুটবল প্রিমিয়ার লীগ ২০২৫-এর বর্ণাঢ্য ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) বিকেল ৪ ঘটিকায় খামার ধল্লা মাঠে এ খেলা শুরু হয়। ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডেঞ্জার জোন ফোর ও ধলেশ্বরী ফুটবল একাডেমি মুন্সীপাড়া। রোমাঞ্চকর লড়াই শেষে ট্রাইব্রেকারে ধলেশ্বরী ফুটবল একাডেমি মুন্সীপাড়া জয়লাভ করেন।

খেলার আয়োজন করে খামার ধল্লা নবারুণ সমিতি। সমিতির সভাপতি মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশিষ্ট ব্যবসায়ী, সাবেক সহ-সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল (রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা), সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ শামসুজ্জোহা হল (রাজশাহী বিশ্ববিদ্যালয়) জনাব আতিকুর রহমান (আতিক) তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির টাঙ্গাইল ৬ (নাগরপুর দেলদুয়ার) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী। খেলায় দর্শকের মাঝে বিএনবির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবির লিফলেট বিতরণ করেন। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোঃ তোফায়েল আহম্মেদ (মোল্লা), চেয়ারম্যান সহবতপুর ইউনিয়ন, সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ রফিজ উদ্দিন (রফিজ), সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব কিবরিয়া মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ মীর সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ মিজানুর রহমান (লাভলু), দপ্তর সম্পাদক, নাগরপুর উপজেলা বিএনপি,জনাব মোঃ নজরুল ইসলাম (নজরুল), সদস্য সচিব, নাগরপুর উপজেলা যুবদল,জনাব মোঃ শাজাহান (সাজু), আহ্বায়ক, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোঃ জিহাদ হোসেন (ডিপটি), সদস্য সচিব, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোঃ জাহিদ হাসান (জাহিদ), সাধারণ সম্পাদক, নাগরপুর উপজেলা কৃষক দল,জনাব আবু বকর সিদ্দিক, উপ-পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফারুক হোসেন (ফারুক), সদস্য সহবতপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি সহবতপুর ০৯ নং ওয়ার্ড ও সদস্য নাগরপুর উপজেলা বিএনপি।

সার্বিক সহযোগিতায় ছিলেন জনাব কাজী শফিকুল ইসলাম (এল.এল.বি), স্বত্বাধিকারী এস.কে সোয়াদ ইন্টারন্যাশনাল।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জনাব মোঃমনিরুজ্জামান খান (বাবু), সাধারণ সম্পাদক, খামার ধল্লা নবারুণ সমিতি ও যুগ্ম আহ্বায়ক, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল,জনাব মোঃ মেহেদী হাসান (পলাশ), যুগ্ম-সাধারণ সম্পাদক, খামার ধল্লা নবারুণ সমিতি।

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে ফাইনাল খেলা সম্পন্ন হয়। খেলাকে কেন্দ্র করে পুরো এলাকায় এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। বিজয়ী দল ও খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় জেলা প্রশাসক পরীক্ষার্থীদের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন- সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের নির্দেশনা

বাঁশখালীতে গভীর রাতে প্রশাসনের অভিযান, বালুভর্তি ১ মিনি (ড্যাম্পার) জব্দ

শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন: “সুমাইয়া বন্যা আমাদের কেউ নন, অপপ্রচারের তীব্র নিন্দা”

শরণখোলায় বাণিজ্যিকভাবে বিষমুক্ত তেল উৎপাদন শুরু

শ্রীপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেফতার

তিস্তার চরে বাম্পার ফলন, তবুও হতাশ কৃষক : শিলাবৃষ্টি ও দরপতনে কোটি টাকার ক্ষতি

সুন্দরগঞ্জের চন্ডিপুর ফজলুল হক উচ্চ বিদ্যালয় ও কলেজে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন

ফরিদগঞ্জে সবুজ মাঠে ধুলছে কৃষকের স্বপ্ন

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

কারাগারে বসেই এসএসসি পরিক্ষা দিল নোয়াখালীর রাজন

পূর্বধলায় পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে উপজেলা ছাত্রদল; পানি, স্যালাইন ও শিক্ষা উপকরণ বিতরণ

ধামইরহাটে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

নিরাপত্তাহীনতার অভিযোগে কর্মস্থল ছাড়লেন স্বাস্থ্য কর্মকর্তা