ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে জুয়া খেলতে এসে পুলিশের হাতে ইউপি চেয়ারম্যানসহ আটক ৬


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ২০-৯-২০২১ দুপুর ২:৩৩

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ ৩ লাখ ৯৪ হাজার টাকা, ৩টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল। গতকাল বিকেলে উপজেলার নারায়ণপুর গ্রামের একটি বাড়িতে জুয়া খেলা অবস্থায় তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামি করে জুয়া আইনে একটি মামলা করেছে।

আটক ব্যক্তিরা হলেন- গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২), ঘোড়াঘাট উপজেলার রামপাড়া গ্রামের শামীম মিয়া (৪৫), নুরপুর গ্রামের রাইনুর ইসলাম রানু সরকার (৪৫), কশিগাড়ী গ্রামের বকুল সরকার (৪৫), গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের হুমায়নু কবীর (৬৩) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শহিদুল ইসলাম (৪২)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল জব্দ করেছি। আটক ৬ জন ও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরো ৩ জনসহ ৯ আসামিকে দিনাজপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / জামান

ঝিনাইদহে বাসর ঘরে তরুণীর ঝুলন্ত মরদেহ; পরিকল্পিত হত্যা দাবি করে স্বজনদের মানববন্ধনের প্রস্তুতি

টুঙ্গিপাড়ায় ৮৯ পূজামণ্ডপে নিরাপত্তার প্রস্তুতি, মাঠে ৫৫৪ আনসার

নুরনাহারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, মানববন্ধনে উত্তাল মনপুরা

রাজশাহী প্রেসক্লাব'কে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ ও প্রতিক্রিয়া

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

দৃষ্টিহীন ইয়াসমিনের স্বপ্নপূরণে পাশে মনোহরদীর ইউএনও মাহমুদুল হাসান

মান্দায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত মকছেদ আলীর পাশে বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি

মানবিক সহায়তায় প্রাণ ফিরে পেলেন অসহায় জয়গুন

হাটহাজারীতে কাজে আসছেনা কয়েক লাখ টাকায় নির্মিত ব্রিজ

ঘিওর-জাবরা ও ঘিওর-সিংজুরী রোডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ধোধন

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ