ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সন্দ্বীপে বিএনপি নেতা তারিকুল আলম তেনজিং-এর উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১:২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে সন্দ্বীপে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় পৌরসভা ১০ শয্যা হাসপাতাল গেইট সংলগ্ন মোড়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এ কর্মসূচি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা তারিকুল আলম তেনজিং-এর পক্ষ থেকে পরিচালিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন,“রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নই পারে দেশকে প্রকৃত অর্থে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনতে। অবৈধ দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলনে শরিক হতে হবে।”

তাঁরা আরও বলেন,“বিএনপির এই ৩১ দফার মাধ্যমে বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সকল সাংবিধানিক প্রতিষ্ঠানকে স্বাধীন করা হবে। দুর্নীতিমুক্ত রাষ্ট্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এই কর্মসূচিই একমাত্র পথ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সাবেক ছাত্রনেতা জামশিদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমত আলী বাহাদুর, পৌর বিএনপির সদস্য সচিব জিএস আবুল বাশার, উপজেলা বিএনপি নেতা ফোরকান উদ্দিন রিজভী, জয়নাল আবেদিন বাকের, জাহেদ কামাল, জহির উদ্দিন, এয়ার বাংলা আনোয়ার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহববুল আলম শিমুলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

পথসভা শেষে একটি বিশাল মিছিল  সন্দ্বীপ পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি

সরকারি হাসপাতালে রোগী ফেলে ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক, হাতেনাতে ধরল স্থানীয়রা

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন

তারাগঞ্জে ১০ বস্তা ইউরিয়া সার জব্দ,এক ব্যক্তির জরিমানা

গজারিয়া ফাউন্ডেশন এর চেয়ারম্যান এর জন্মদিন উপলক্ষে গজারিয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষচারা বিতরণ

সান্তহার পৌরসভার উদ্যোগে গাছের চারা ও অর্থ বিতরণ

ভোলার দৌলতখানে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয় ফুটবলে নবম শ্রেণি চ্যাম্পিয়ন

দুই বন্ধুর দ্বন্দ্ব মেটাতে গ্রাম্য শালিশ, রায় নিয়ে দ্বিমত করায় মারধর

গোবিপ্রবির নতুন ভিসি হিসেবে অধ্যাপক ড. মো. সোহেল হাসানের যোগদান

রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ ৩জন গ্রেফতার

র‍্যাগিং-নির্যাতনে জিরো টলারেন্স: পবিপ্রবির ১৩ শিক্ষার্থীকে শাস্তি

পিরোজপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত