ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ১:২৭

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল বলেছেন আমাদেরকে সংবিধানের আঞ্চলিক বৈষম্যের বিরুদ্ধে নিয়ম মেনে যুদ্ধ করতে হবে। আমরা কোন আঞ্চলিক বৈষম্য চাইনা। তিনি প্রশ্ন করে বলেন আপনারা কী এমপি চান না এমএলএ চান? যদি এমএলএ চান তাহলে গণ পরিষদ নির্বাচন দরকার, নতুন সংবিধান দরকার। 
তিনি বলেন,  এই আলোচনা কিন্তু এখনো চলতেছে ঐক্যমত কমিশনে। বিএনপি বলছে পার্লামেন্টে হবে, আমরা বলছি, না! গণপরিষদ লাগবে। এই আলোচনা কিন্তু এখনো শেষ হইনি, হতাশ হওয়ার কোন কারণ নেই, আলোচনা চলমান রয়েছে।
গণপরিষদ নির্বাচন, সংস্কার এবং ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার প্রশ্নে এনসিপির রাজনৈতিক অবস্থান ও সাংগঠনিক বিস্তৃতি নিয়ে কুড়িগ্রামে কর্মশালা করেছে জাতির নাগরিক পার্টি (এন সি পি) 
২৯ শে আগস্ট শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেলা পরিষদ অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 
কর্মশালায় অংশগ্রহণ করেন কুড়িগ্রাম জেলা ও ৯ উপজেলাের কমিটির সদস্যবৃন্দ। কর্মশালায় কুড়িগ্রাম জেলা কমিটির প্রধান সমন্বয়ক মুকুল মিয়ার সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ন সংগঠক দক্ষিণাঞ্চল এস এম শাহরিয়ার, যুগ্ন মুখ্য সমন্বয়ক খান মোহাম্মদ মোরসালিন, যুগ্ন সদস্য সচিব আরিফ হোসেন, কুড়িগ্রাম জেলা শাখার যুগ্ম সমন্বয়কারী (প্রচার ও মিডিয়া) রাশেদুজ্জামান তাওহীদ প্রমুখ। 

কর্মশালয় জেলা ও উপজেলার নেতা কর্মীরা সংগঠনের রাজনৈতিক অবস্থান স্থানীয়  কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কেন্দ্রীয়  নেতাদের সাথে মত বিনিময় করেন। 

বাদ জুম্মা কেন্দ্রীয় নেতৃবৃন্দ কুড়িগ্রাম আদর্শ পৌর বাজারে  এক গণসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট  বিতরণ করেন। এ সময় স্থানীয় নেতা ও  কর্মীরা উপস্থিত ছিলেন। 

কর্মশালায় কেন্দ্রীয় নেতারা বলেন, আমরা বিশ্বাস করি এ রাষ্ট্র শুধু পরিবর্তনের জন্য নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্যই আমাদের লড়াই। আগামীর বাংলাদেশে সব ধরনের বৈষম্য দূর করে নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। পরে কেন্দ্রীয়  নেতৃবৃন্দ জেলার ফুলবাড়ী উপজেলায় বিকালে খড়িবাড়ি   হাট বৈঠকে অংশগ্রহণ করেন। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার