ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জামালের খুনিদের গ্রেপ্তার দাবীতে উত্তাল জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ২:৩৫

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে দিন দিন উত্তাল হয়ে উঠছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল ৩ আগস্ট থেকে চলতে থাকা টানা ২ ঘন্টা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে আজ ২৯ দিন আজকেও  
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতি।

আজ ৩০ আগষ্ট (শনিবার) মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের প্রধান সড়কে সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত কর্ম বিরতি, প্রতিবাদ সমাবেশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় নেতারা " জামাল হত্যার জামাল হত্যার বিচার চাই বিচার চাই, আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, জামালের খুনিদের ফাঁসি চাই ফাঁসি চাই বলে নানা স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, 
 জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল কর্মচারী সমিতির নেতা, আনিসুজ্জামান মিলন,  ফয়েজ উল্লাহ, জামালের ভাই বড় ভাই আলম মিয়া,জসিম উদ্দিন, সংগঠনের নারী নেত্রী, আনোয়ারা বেগম, হালিমা বেগম, নূর জাহান বেগম, মায়া রানী, লতা বেগম প্রমুখ।

বক্তারা, বলেন জামালকে খুন করা হয়েছে প্রায় ১ মাস হয়ে গেলো কিন্তু পুলিশ খুনিদের গ্রেপ্তার করতে পারেনি, আমরা জামালের খুনিদের ফাঁসি চাই, সেই সাথে যারা জড়িত নয় তাঁদের যেন হয়রানি করা না হয়। দ্রুত সময়ের মধ্যে জামালের খুনিদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতির ঘোষণা করা হবে, মামলাটি পুলিশ থেকে পিবিআই কে তদন্ত দেয়ার অনুরোধ জানান বক্তারা।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা