ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

রাজনৈতিক ইতিহাস নিয়ে সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ২:৫৯

রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ নিয়ে রচিত সৈয়দা ফাতেমা সালামের ‘রক্তাক্ত জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী আমিন। প্রকাশনা অনুষ্ঠানটির আয়োজন করে ইতি প্রকাশন ও জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি। প্রকাশক মো. জহির দীপ্তি জানান, সাহিত্যপ্রেমী ও রাজনৈতিক ইতিহাসে আগ্রহী পাঠকদের জন্য এ বই একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে।

এ সময়ে অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার অতিথিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল হোসেন টুয়েল।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)