ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে কাজ করেছে সেনাবাহিনী


আল-মামুন,খাগড়াছড়ি photo আল-মামুন,খাগড়াছড়ি
প্রকাশিত: ৩০-৮-২০২৫ দুপুর ৪:২

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) সকাল থেকে দিনব্যাপী পানছড়ির প্রত্যন্ত অঞ্চল ছোট তারাবনছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেডিক্যাল ক্যাম্পেইনে সেনা কর্মকর্তারা  এ কথা বলেন। 

খাগড়াছড়ি সদর জোন এর তত্ত্বাবধানে এবং ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর সহযোগিতায় পাঁচ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। খাগড়াছড়ি সদর জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্প এই মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে। 

পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে ছোট তারাবনছড়া এবং এর আশেপাশের এলাকার পাহাড়ী জনগোষ্ঠীসহ বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ জনগণ মেডিক্যাল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা নেয়। ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি। এছাড়াও খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি, ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। 

এতে চিকিৎসা সেবা দিতে খাগড়াছড়ি এমডিএস মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, খাগড়াছড়ি জোন আরএমও ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ,ক্যাপ্টেন তাসমিয়া শফিকসহ খাগড়াছড়ি এমডিএস এর মেডিক্যাল ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন। মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের করতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করেন খাগড়াছড়ি জোন।

মেডিকেল ক্যাম্পেইন নিয়ে খাগড়াছড়ি সদর জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও খাগড়াছড়ি সদর জোনের এ ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করায় নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্থানীয় জনগণ ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ