নায়িকা থেকে এবার কবি ঋতুপর্ণা
ওপার বাংলার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। টালিউডের ইন্ডাস্ট্রিজে যার রয়েছে ব্যাপক অবদান। লম্বা ক্যারিয়ারে দর্শকের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও সমানতালে সংসার নিয়েও ব্যস্ততা এই অভিনেত্রীর। এরই মধ্যে শোনা গেল, নতুন পরিচয়ে হাজির হচ্ছেন নায়িকা; যোগ হচ্ছেন কাব্যের জগতে।
জানা গেছে, নিজের জীবনের নানা অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিতে চলেছেন এই নায়িকা। আর তার সেই কবিতাগুলো এবার প্রকাশ পাচ্ছে বই আকারে, যে বইটির নাম ‘মাই ব্যালকনি সি অ্যান্ড আদার পোয়েমস’।
বইটি অনুবাদ করেছেন ত্রিনাঞ্জন চক্রবর্তী, যা ফরাসি ভাষায়ও প্রকাশিত হচ্ছে। আগামী ৩০ আগস্ট কলকাতার আলিয়াস ফ্রাঁসোতে হবে বই প্রকাশের অনুষ্ঠান।
লেখালেখি অনেকদিন ধরেই করেন ঋতুপর্ণা। সেটিই এবার বই আকারে প্রকাশ্যে আসছে। তবে সিনেমা নিয়েও ব্যস্ততা কাটিয়ে উঠলেন সদ্যই এই নায়িকা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন ছবি ‘বেলা’। অনিলাভ চ্যাটার্জি পরিচালিত এই ছবিতে দেখা যাবে এক সাধারণ বাঙালি নারীর সংগ্রামী জীবন ও আত্মমর্যাদা ফিরে পাওয়ার গল্প। আর সেই বেলা চরিত্রেই অভিনয় করেছেন ঋতুপর্ণা।
এমএসএম / এমএসএম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?
ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক
সিনেমা প্রযোজনা করতে গিয়ে বাড়ি বন্ধক, যেভাবে ঘুরে দাঁড়ান দিয়া মির্জা
মুক্তির আগেই ইতিহাস, গিনেস বুকে আল্লু অর্জুন-অ্যাটলির ‘রাকা’
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না : তিশা
অভিনয় করতে চাই সুচরিতা
শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
বাবার দায়িত্ব পালন করেননি মহেশ, ছেলের দাবিতে একমত পরিচালক
চিরচেনা গ্ল্যামারে ফিরলেন শখ
প্রথমবার রজনীকান্তের সঙ্গে বিদ্যা বালান, পয়লা দর্শনেই চমক
দুর্গাপূজায় কি আসলেই ‘আন্ধার’ আসবে? যা বললেন নির্মাতা-প্রযোজক